Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সি সস সস সপ সি পি পপ ৯ পপ নস আআ পপ ৯ ৯ পপ ০ এ এ পপ পল অঅ আরও দু'-তিন দিন চলে যায়। হযরত খালিদ (রা.) শত্রুপক্ষের সঠিক সংখ্যা এবং অবস্থা জানতে চাচ্ছিলেন। তিনি এর জন্য যে কোনো গোয়েন্দা পাঠাতে পারতেন । কিন্তু তার যে ধরনের তথ্যের প্রয়োজন ছিল তার জন্য অবশ্যই একজন চৌকস ও বাহাদুর গোয়েন্দার প্রয়োজন ছিল। তিনি তার সালারদের বলেন যে, তারা যেন এমন একজন লোকের সন্ধান দেন। “ইবনে ওলীদ!” সালার জাররার বিন আযওয়ার বলেন-“আমি কি এ কাজটি করতে পারব না? খোদার কসম আমার থেকে ভাল এই কাজ কেউ করতে পারবে না।” জাররার সেই সালার ছিলেন, যিনি বসরার যুদ্ধে নিজের বর্মই শুধু খুলে ছিলেন না; বরং জামাও খুলে ফেলে কোমর পর্যন্ত শরীর নগ্ন করে ফেলেছিলেন এবং এমন জযবার সঙ্গে লড়েছিলেন যে, সমস্ত সৈন্যের মধ্যে তার জযবা অনেকগুণ শক্তি বৃদ্ধি করেছিল । “হা, ইবনুল আযওয়ার!” হযরত খালিদ রো.) বলেন-“তুমি ছাড়া এ কাজ আর কেউ করতে পারবে না। তুমিই ভাল করে জান যে, সেখানে তোমার দেখার কী কী আছে।” জাররার জামা খুলে ছুঁড়ে ফেলেন এবং কোমর পর্যস্ত নগ্ন হয়ে যান। তিনি অশ্বপৃষ্ঠে চেপে বসেন। তার এ অবস্থা দেখে হযরত খালিদ (রা.) সহ অন্যান্য সালাররা হেসে ওঠেন। “খোদা হাফেজ আমার বন্ধগণ!” জাররার মৃদুভাবে ঘোড়া ছুটিয়ে বলেন। “আল্লাহ তোমাকে নিরাপদ রাখুন ইবনুল আযওয়ার!”-হযরত খালিদ (রো.) বলেন। নিচে ঘোড়া রেখে পর্বতশৃঙ্গে উঠেন। মুসলমান আর রোমীয়দের তাবুর মাঝে এক মাইল এলাকা ফাকা ছিল৷ দুই বাহিনীর প্রহরীরা এই এলাকায় টহল দিয়ে ফিরছিল। প্রহরীরা ছিল সবাই অশ্বারোহী । রোমীয় সেন্ত্রিরা জাররারকে দেখতে পাওয়ার অবস্থায় ছিল না। জাররার সেন্ট্রিদের চোখ ফাঁকি দিয়ে পর্বতশূঙ্গে উঠে পড়েন। অপর পার্থর সেন্ত্রিরা তাকে ছএদএম.11000109.0017

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।