Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সন সস পপ শিস পপ পন শপ ৯ পি ৯ ৯ আস ৯ ৯ ২ মুসলিম বাহিনীর যেসব সৈন্য অন্যান্য স্থানে ছিল তারাও ই আজনাদাইনে চলে আসে । এতে করে মুসলমানদের সর্বমোট সংখ্যা দীড়ায় ৩২ হাজার । এক মাইল তেমন কোনো দূরত্ব ছিল না । মুসলমানরা উচু স্থানে দীড়িয়ে রোমীয়দের তীবুর দিকে তাকাচ্ছিল। তাদের দৃষ্টি সীমা পর্যন্ত শুধু মানুষ আর ঘোড়া ছিল। দুই-তিন দিন পর হযরত খালিদ (রা.)-কে জানানো হয় যে, মুসলিম বাহিনীর মাঝে কিছুটা ভীতির ভাব পরিলক্ষিত হচ্ছে। এঁতিহাসিকগণ লিখেন, হযরত খালিদ (রা.)-এর সঙ্গে যে নয় হাজার সৈন্য ছিল তাদের মধ্যে বিন্দুমাত্র ভয় বা ভীতি ছিল না। কেননা, তারা ঈসায়ী, গাসসানী ও রোমীয়দের বিরুদ্ধে লাগাতার লড়ে আসছিল। তারা রোমীয়দের সংখ্যাধিক্য দেখে ভড়কে যায়নি । অন্যান্য বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য হযরত খালিদ (রা.) ক্যাম্পে সৈন্যদের মাঝে ঘুরতে থাকেন। তিনি যেখানে দীড়াতেন তার চারপাশে মুজাহিদরা এসে জমা হতো । হযরত খালিদ (রা.) সবস্থানে একই কথা বলেন। “ইসলামের সৈনিকরা, আমি জানি তোমরা একসঙ্গে এত সৈন্য ইতোপূর্বে দেখনি । কিন্তু তোমরা ইতোপূর্বে এমন বড় বাহিনীকে পরাস্ত করেছ। খোদার কসম! তোমরা ভীত হয়ে পড়লে হেরে যাবে। যদি তোমরা এদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পার তাহলে রোমীয়রা চিরতরে শেষ হয়ে যাবে। আল্লাহর নামে লড়াই করবে । ইসলামের জন্য যুদ্ধ করবে। যদি তোমরা রণে ভঙ্গ দাও তাহলে দোযখের আগুনে জুলবে। লড়াই শুরু হয়ে গেলে নিজ নিজ যুদ্ধসারি ঠিক রাখবে । সারিতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিবে না। রণাঙ্গনে পা দৃঢ় রাখবে । যতক্ষণ পর্যস্ত আমার পক্ষ হতে নির্দেশ না পাবে পিছুও হটবে না আর হামলাও করবে না। ... আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রুহ তোমাদের দেখছেন।” ওদিকে রোমীয়দের সালার দিরওয়ান তার কমাণ্ডারদের বলছিল £ “রোমীয়গণ শোনো! রোমস্ম্রাট কায়সারকে অপমানের হাত থেকে বাচানো তোমাদের দায়িত্ব । রোম সম্রাটের তোমাদের উপর আস্থা আছে। যদি তোমরা আরব মুসলমানদের চূড়ান্তভাবে পরাজিত না করতে পার, তাহলে তারা চিরদিনের জন্য তোমাদের উপর প্রবল হয়ে যাবে । তারা তোমাদের স্ত্রী, কন্যা ও বোনদের ইজ্জত লুগ্ঠন করবে। নিজেদের বিক্ষিপ্ত হতে দিবে না। ক্রুশের সাহায্য চাও। বিজয় তোমাদেরই হবে। মুসলমানদের সংখ্যা খুবই কম। তাদের একজনের মোকাবেলায় তোমরা তিনজন হবে ।” ছদএম.11000109.001)

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।