সস সপ পপ পপ পপ পপ পপ অপ পপ ৯ ৯৯ আন ৯ পপ পপ ৯ পপ ৯ সত জানানো হয়েছে যে, মুসলমানদের সংখ্যা ৩০ হাজার হতে কিছু কম বা বেশি। তোমরা বেশির থেকে বেশি সৈন্য সমবেত কর এবং আজনাদাইন এলাকায় পৌঁছে যাও। রণাঙ্গনকে এত ছড়িয়ে দাও যে, মুসলমানরাও যাতে তোমাদের দেখে ছড়িয়ে পড়ে। তখন তাদের অবস্থা কাচা সৃতার মত হয়ে যাবে । ... তাদেরকে নিজেদের সংখ্যাধিক্যে গিলে ফেল। তাদেরকে তোমাদের সংখ্যায় হারিয়ে ফেল।” রোমীয়দের শাহী দরবারে হৈ চৈ শুরু হয়ে গিয়েছিল । রোমীয় ও ঈসায়ীদের ইবাদত খানায় পাদ্রী ও পুরোহিতরা মুসলমানদের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য দিত। এবং তাদেরকে জোরপূর্বক ইসলাম কবুল করতে হবে । আর এটা এমন ভয়ানক গুনাহ যার শাস্তি বড়ই মর্মস্ুদ হবে। রোমীয় সৈন্যরা একটি সুশৃঙ্খল বাহিনী ছিল। তাদের কাছে ঘোড়া বেশি ছিল এবং তাদের গাড়ীও ছিল, যা ঘোড়া ও গরু টেনে নিয়ে যেত। রসদের ব্যবস্থাপনা ছিল উন্নত । ইবাদতখানায় পান্রীদের বক্তব্য শুনে মানুষ ফৌজে শামিল হতে থাকে। এভাবে সৈন্যসংখ্যা বৃদ্ধি পায়। হিমসের গভর্নর দিরওয়ান যখন স্বসৈন্যে আজনাদাইন রওনা হয় তখন সৈন্যসংখ্যা ৯০ হাজার ছিল। মুসলমানদের গোয়েন্দারা এই বাহিনীকে আজনাদাইন এলাকায় তাবুতে অবস্থানরত দেখেছিল । এত বিশাল এবং সুশৃঙ্খল বাহিনীর মোকাবেলার জন্য যাওয়াটাই বিরাট দুঃসাহসিকতা ছিল । যুদ্ধ তো থাকল পরের কথা । ও ৬৩৪ স্রীষ্টাব্দের ২৪ জুলাই হযরত খালিদ (রা.) স্বসৈন্যে আজনাদাইন পৌঁছেন। তিনি বায়তুল মাকদিসের দক্ষিণে পাহাড়ী এলাকা হয়ে এসেছিলেন । এই পাহাড়সমূহের এক প্রান্তে প্রশস্ত ময়দান ছিল । হযরত খালিদ (রা.) সেখানে অবস্থানের নির্দেশ দেন। এর প্রায় এক মাইল দূরে রোমীয় সৈন্যরা তাবু স্থাপন করেছিল। রোমীয় বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন দিরওয়ান এবং সালার ছিলেন কুবকুলার। রোমীয় সৈন্যরা ছিল মানব সমুদ্রের মত। এর বিপরীতে মুসলিম বাহিনী ছিল ছোট্ট নদীর মত। ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।