Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস সপ সপ শট ৯ ৯ ৯ শপ ৯ জপ সস ৯ ৯ ৯ সি পপ শপ ৯ সস ৯ সি ৬৩৪ শ্রীস্টাব্দের জুলাই মাসের শেষের দিকে হযরত খালিদ (রা.)-এর বাহিনী এমনিভাবে আজনাদাইনের উদ্দেশে চলছিল । প্রথমেই বলা হয়েছে যে, মদীনার বাহিনীর চারটি অংশ বিভিন্ন স্থানে ছিল । হযরত খালিদ (রা.) তাদের সালারদের উদ্দেশে বার্তা পাঠান যে, তারা যেন সকলে আজনাদাইনে পৌঁছে যায়। হযরত খালিদ (রা.) বসরা জয় করে নিয়েছিলেন । রোমীয় ও গাসসানীদের জন্য এই চোট মামুলি ছিল না। বসরা সিরিয়ার বড় একটি শহর ছিল। হযরত খালিদ (রা.) তাদের সালারদের উদ্দেশে বার্তা পাঠান যে, তারা যেন সকলে আজনাদাইনে পৌঁছে যায়। রোমীয়দের সবচেয়ে বড় ক্ষতি এই হয়েছিল যে, সাধারণ জনতা ও তাদের সৈন্যদের মাঝে মুসলমানদের ব্যাপারে চাপা ভীতি সঞ্চারিত হয়ে গিয়েছিল। মুসলিম বাহিনী বসরা পর্যস্ত শুধু বিজয়ীই হয়েছিল, কোথাও পরাজিত হয়নি। কোথাও এক সালারকে পিছপা করা হলে তৎক্ষণাৎ অন্য সালার এসে আসন্ন পরাজয়কে জয়ে বদলে দিয়েছে । এতে করে রোম সম্রাট কায়সারের ঘুম হারাম হয়ে গিয়েছিল। হযরত খালিদ (রা.) যখন বসরা অবরোধ করে রাখেন এবং উদ্ভূত পরিস্থিতি সুস্পষ্ট বলছিল যে, বসরা রোমীয়দের হাত ফসকে যাওয়ার উপক্রম, তখন রোম সম্রাট হিমসের গভর্নর দিরওয়ানের বরাবর একটি বার্তা পাঠিয়েছিলেন। “তোমরা মদে ডুবে গেছ নাকি তোমরা এঁ মহিলাদের মত হয়ে গিয়েছ যাদের সঙ্গে তোমাদের রাতযাপন হয়?” সম্রাট আরও লিখেন-“আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, তোমাদের দিন ঘুমে কাটছে। এঁ মুসলমানদের কাছে এমন কী আছে যা তোমাদের কাছে নেই? যদি আমি বলি যে, রোম সম্রাটের অপমানের জন্য দায়ী তোমাদের মত গভর্নররা তাহলে তোমরা কী জবাব দিবে? হয়ত তোমরা এটাও ভাবছ না যে, মুসলমানদের এভাবে দ্রুত অগ্রযাত্রা এবং বিজয়ের পর বিজয় অর্জন করা কীভাবে রোধ করা যেতে পারে । তবে কি তোমাদের তরবারি জং খেয়ে ফেলেছে? তোমাদের ঘোড়া মরে গেছে? জনতাকে তোমরা কেন বলছ না যে, মুসলমানরা তোমাদের মালামাল লুটে নিবে। তোমাদের স্ত্রী, মেয়ে ও বোনদেরকে তারা হরণ করে নিয়ে যাবে! ... আমাকে ছএএম.11000103.0017

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।