৯ ৯ পি ৯ পপ পন সপ ৯ পন ৯ ৯ ৭৯ সস ৯ ৯ সস ৯ সস ৯, ৯ সপ ৩৯ এ ০১ ৭৯,০৯৮ অন ৮ ক আস ৯ ১ এ ০ আক ০ বিশাল ইসলামী সাম্রাজ্যের পতন তখন থেকে তরান্বিত হয়, যখন মুসলমানরা অফিসার ও সিপাহীতে ভাগ হওয়া শুরু হয়েছে, কর্মকর্তারা অধীনদের শাসিত মনে করা শুরু করেছে এবং সুপারিশ ও স্বজনগ্রীতির রোগ তাদের আক্রান্ত করেছে। তত্যুগে মুসলিম বাহিনীর হাতিয়ারের মধ্যে তেমন পার্থক্য ছিল না। ছিল না উচু-নিচ্ুর মানদণ্ড। প্রত্যেকে যে যার অস্ত্র নিয়ে বাহিনীতে শামিল হত। বর্ম, শিরন্ত্াণ প্রত্যেকের ছিল না। মুসলমানরা যে বর্ম ও শিরন্ত্রাণ ব্যবহার করত তা দুশমনদের থেকে ছিনিয়ে নেয়া ছিল। বর্তমান যুগে যেমন সৈন্যদের উচ্চতা ও বয়স এক ধরনের হয় ইসলামী বাহিনীতে তেমন কোনো নিয়ম ছিল না। ইসলামী বাহিনীর যাত্রা প্রশিক্ষিত বাহিনীর মত হত না। তারা অবিন্যস্ত অবস্থায় কাফেলার মত চলত। খোরাক ও রসদ তাদের সঙ্গেই থাকত । গরু, গাভী দুম্বা এবং ভেড়া-বকরী যা সৈন্যদের খোরাক হত-তা সৈন্যদের সাথে সাথেই থাকত । রসদের নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা অনেক পরে করা হয়েছিল। ক্লান্ত হয়ে না যায়। আসবাবপত্র উটে বোঝাই করে আনা হত স্ত্রী এবং বাচ্চারা সঙ্গে থাকত। তাদেরকে উটে চড়িয়ে দেয়া হত। তত্যুগের ইসলামী সৈন্য দেখে কেউ বলতে পারত না যে, এরা সৈন্য। তাদেরকে কাফেলা মনে করা হত। কিন্তু ইসলামী সৈন্যদের মাঝে একটি ব্যবস্থাপনা ছিল। সবার আগে অগ্রবাহিনী থাকত । নিজেদের দায়িত্ব ও জিম্মাদারী সম্পর্কে তাদের পূর্ণ সচেতনতা থাকত । তাদের পেছনে থাকত সৈন্যদের মূল অংশ। তাদের পেছনে থাকত নারী ও বাচ্চারা । তাদের পেছনে থাকত পশ্চাৎ রক্ষীবাহিনী। এমনিভাবে দুই পার্শ্ব বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকত। সৈন্যরা সাধারণত কঠিন রাস্তা ব্যবহার করত । এতে একটি লাভ এই হত যে, গন্তব্যস্থলের রাস্তা ছোট হয়ে যেত। দ্বিতীয় লাভ হতো, পথিমধ্যে শক্রদের আক্রমণের সম্ভাবনা থাকত না। শক্ররা হামলা করলেও ইসলামী বাহিনী তৎক্ষণাৎ এলাকার উচু-নীচু স্থানে আত্মগোপন করত । শক্ররা এমন স্থানে লড়াই করার সাহস করত না। ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।