Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৬৩৪ খ্রিস্টাব্দের জুলাই মাসে বসরার বিজয়ের পর হযরত খালিদ (রো.) তার বাহিনীকে আজনাদাইনের উদ্দেশে অগ্রসর হওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, তা মুসলিম বাহিনীর দৈহিক অবস্থা এবং সংখ্যার সম্পূর্ণ বিপরীত ছিল। তাকে গোয়েন্দা সূত্র বাস্তব রিপোর্ট দিয়েছিল যে, আজনাদাইনে রোমীয়রা মুসলমানদের গাজর-মূলার মত কাটার জন্য যে বিশাল বাহিনী সমবেত করে রেখেছিল তাদের সংখ্যা ৯০ হাজারের বেশি ছাড়া কম ছিল না। পুরো বাহিনী ছিল তাজাদম ও চাঙ্গা। এর বিপরীতে মুসলমানদের সংখ্যা ছিল মাব্র ৩০ হাজারের মত। তাও আবার তারা লাগাতার লড়াই করে আসছিল; তারা তাজাদম ছিল না। শুধু বসরায় শহীদ হয়েছিল ১৩০ জন মুজাহিদ এবং অনেকে হয়েছিল আহত । এখানে তৎকালীন যুগের ইসলামী বাহিনী সম্পর্কে কিঞ্কিত আলোকপাত করা সমীচীন মনে করছি। ইসলামী বাহিনীর নির্দিষ্ট কোনো ইউনিফর্ম ছিল না। যার যেমন কাপড় ছিল সে তেমন পরিধান করত । অনেক এমন দেখা যেত যে, কিছু সিপাহী বহু মূল্যবান বন্ত্র পরিধান করেছে অথচ সালার, নায়েব সালার প্রমুখের পরনে একদম সাদামাটা পোশাক । কারণ এই ছিল যে, সিপাহীরা গণীমতের মাল হিসেবে প্রাপ্ত কাপড় পরিধান করত। ইসলামী বাহিনীর একটি বৈশিষ্ট্য এই ছিল যে, সেনাপতি-উপসেনাপতিদের কোনো বিশেষ ইউনিফর্ম ও ব্যাজ ছিল না। বর্তমান যুগের মত উর্ধ্বতন কর্মকতা, জেনারেল ও সিপাহীদের যে ভেদাভেদ তা সে সময়ে ছিল না। গোত্রের সর্দারও অনেক সময় সিপাহী হত আর তারই গেত্রের সাধারণ লোক হয়ে যেত কমান্ডার । পদ-পদবীর এত বাছ-বিচার ছিল না। কোনো ব্যক্তি সাধারণ সিপাহী হয়ে বাহিনীতে ভর্তি হওয়ার পর নিজস্ব দক্ষতা ও যোগ্যতা বলে দু'চার দিন পর কমান্ডার হয়ে যেত। সে যুগে দেখা হত যুদ্ধজ্ঞান ও যোগ্যতা । এমনও হত যে, এক যুদ্ধে কেউ অফিসার আবার পরের যুদ্ধে সে সিপাহী হয়ে গেছে। ইসলামী শিক্ষায় অফিসারগিরি ও অধীনস্থতার চিত্র কিছুটা ভিন্ন ধরনের ছিল । কাউকে অফিসার বানানো হলে দায়িত্বের একটি পর্যায় পর্যন্ত সে অফিসার হত। তার কোনো নির্দেশ ব্যক্তিগত পর্যায়ের হত না। যেহেতু অফিসার নির্বাচনের মাপকাঠি অন্য কিছু ছিল তাই তখনকার সময়ে এ বিষয়ে খোশামোদ ও সুপারিশের কোনো নাম-গন্ধ ছিল না। ছএদএ.11000103.0017

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।