, ৬ এ সস পপ শপ শপ আপ ৯ আজ আজ ৯ পপ কেল্লার ভেতরের পরিবেশ ছিল গুমোট এবং নৈরাশ্যজনক । জাবালা বিন আইহাম এবং রোমীয় সেনাপতি চুপ করে থেকে একে অপরের মুখ দেখছিল । “তুমি একেবারে হিম্মত হারিয়ে ফেলেছ?” জাবালা বিন আইহাম রোমীয় সালারকে জিজ্ঞাসা করে। “আপনি কোথায় হিম্মত হারাননি?” রোমীয় সালার পরাজয়ের রাগ জাবালার উপরে ঝাড়ে এবং বলে-“মুসলমানদের পথিমধ্যে সর্বপ্রথম আপনারা এবং ঈসায়ীরা এসেছিল, কেউ মুসলমানদের ঠেকাতে পারেন নি। মারজে রাহেতেও আপনার সৈন্যরা ব্যর্থ হয়। আপনি আমাকে এবং আমার সৈন্যদের সমূলে নিঃশেষ করতে চান? বাইরে বেরিয়ে দেখুন। কতজন সৈন্য আমাদের সঙ্গে রয়েছে? বহু সৈন্য রণাঙ্গনেই মারা গেছে । আমাকে জানানো হয়েছে যে, আমাদের অনেক সিপাহী এবং কমান্ডার আজনাদাইনের দিকে পালিয়ে গেছে। কেল্লার মধ্যে অনেক কম সৈন্য এসেছে। পাচিলের উপরে উঠে বাইরের দিকে তাকান এবং লাশের হিসেব করুন, তাহলে বুঝতে পারবেন, আমাদের সঙ্গে আর কত সৈন্য আছে।” বাহির থেকে মুসলমানদের আহ্বান শোনা যাচ্ছিল । “রোমীয় সালার যেন বাইরে এসে সন্ধির আলোচনা করে।” “রোমীয়রা! কেল্লা আমাদের হাওলা করে দাও ।” “আমরা নিজেরা কেল্লা পদানত করলে আমাদের থেকে রহমের আশা থাকবে না।” এর পাশাপাশি হযরত খালিদ (রা.)-এর নির্দেশে মুজাহিদ বাহিনী কেল্লার দরজা ভাঙ্গার জন্য এগিয়ে যেতে থাকে । কিন্তু উপর থেকে নিক্ষিপ্ত তীরের ঝাক তাদেরকে সফল হতে দেয় না। তারা এক স্থান থেকে দেয়াল ভাঙ্গার চেষ্টাও করে, কিন্তু তাতেও সফল হয় না। শহুরে লোকদের মধ্যে আতংক বিরাজ করছিল । তারা মুসলমানদের আহ্বান শুনছিল। তারা জানত যে, বিজয়ী সেনারা শহুরে লোকদেরকে কেমনভাবে ধ্বংস করে। মুসলমানরা বলছিল, কেল্লা নিজেরা ছেড়ে দিলে শহরের অধিবাসী ও তাদের ঘর-বাড়ী নিরাপদ থাকবে । জাবালা বিন আইহাম এবং রোমীয় সালার তাদের কক্ষ থেকে বাইরে বের হয় না। শহরের লোকজন প্রতিটি ক্ষণ ভয় ও উদ্বেগের মধ্যে অতিবাহিত করছিল। ছদএম.11000103.0010
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।