Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস আআ পপ ৯ ৯ ৯ আআ ও আপ আন নন ৮ লজ জপ এই সমীহ বোধের কারণেই বসরার রণাঙ্গনে হযরত খালিদ (রা.) তাকে নিজের দিকে আসতে দেখে নিজেই দৌড়ে তার দিকে এগিয়ে যান। আবু উবায়দা (রা.) ঘোড়া হতে নামতে থাকেন। “না ইবনে আব্দুল্লাহ ।” -হযরত খালিদ (রা.) আবু উবায়দা (রা.)-কে বলেন- ঘোড়া হতে নামবেন না। আমি এই উপযুক্ত নই যে, “আমীনুল উম্মত" আমার জন্য ঘোড়ার পিঠ থেকে নেমে পড়বেন।” হযরত আবু উবায়দা রো.) ঘোড়ার পিঠে সওয়ার থাকেন এবং সেখান থেকেই নুইয়ে হযরত খালিদ (রা.)-এর দিকে দুই হাত বাড়িয়ে দেন। হযরত খালিদ (রা.) সমীহের সাথে মুসাফাহা করেন। “আৰু সুলাইমান!” হযরত আবু উবায়দা (রা.) হযরত খালিদ (রা.) কে বলেন-“আমীরম্ল মুমিনীনের বার্তা আমি পেয়ে গেছি। সেই পত্রে তিনি তোমাকে আমাদের সকলের সর্বাধিনায়ক নিযুক্ত করেছেন। আমি এতে খুব খুশি। কোনো সন্দেহ নেই যে, সমর বিষয়ে যতটুকু জ্ঞান তুমি রাখ তা আমার মধ্যে নেই।” “খোদার কসম ইবনে আব্দুল্লাহ!”-হযরত খালিদ (রা.) বলেন-“আমীরুল মুশমিনীনের হুকুম তামিল করা আমার উপর ফরয; নতুবা আমি আপনার বর্তমানে সিপাহসালার কখনো হতাম না । আপনার যে মর্যাদা তা আমার নেই।” “এমন কথা বলো না আবু সুলাইমান!” হযরত আবু উবায়দা (রা.) বলেন-“হযরত আবু বকর (রা.) একেবারে সঠিক ফায়সালা করেছেন। আমি তোমার অধীনে তোমার নির্দেশে এখানে এসেছি। আল্লাহ তোমাকে গাসসানী এবং রোমীয়দের উপর বিজয় দান করুন ।” গু হযরত খালিদ (রা.) বসরা অবরোধ করার নির্দেশ দেন। গাসসানী ও রোমীয়দের লাশ যেখানে পড়েছিল সেখানেই পড়ে থাকে । উপরে শকুনের পাল উড়ছিল এবং গাছে গাছে বসছিল। মুজাহিদ বাহিনী শহীদদের লাশ সযত্তে উদ্ধার করছিলেন। তাদের সংখ্যা ছিল ১৩০। হযরত খালিদ রো.) কেল্লার চারপাশে ঘোড়া ছুটিয়ে এমন স্থান আবিষ্কার করতে চেষ্টা করেন, যেখান দিয়ে কেন্লা ভাঙ্গা যেতে পারে । পাচিলের উপর থেকে তীর আসছিল । কিন্তু মুসলমানরা তার আওতা থেকে দূরে ছিল। ছএদএম.11000103.0010

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।