Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৭৮০৯, ৯৯, ৯ ৮ ৯ ০ সপ ১ ১ এ এস এ কপ ৯ ৯৯০৯ ৭ সপ ৯ সস পপ সস পল উপর তীর নিক্ষেপ করে। কামান পরিচালকরা একেবারে সামনেই ছিল । জানবাষ মুজাহিদদের নিক্ষিপ্ত তীরে তাদের প্রায় সবাই তীরাহত হয়ে পড়ে যায়। ফলে কামান বন্ধ হয়ে যায়। মুসলমান তীরন্দাযগণ এ হুকুম বর্ণে বর্ণে পালন করে, যা তাদের দেয়া হয়েছিল। তারা কামান অকেজো ও অচল করে দেয়। শুধু এটুকু করেই তারা ফিরে আসে না । তারা এঁ অবস্থায় কেল্লার তীরন্দাযদের প্রতি তীর নিক্ষেপ করতে থাকে। শূন্যে তীরের আসা-যাওয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। জানবায মুজাহিদদের অভূতপূর্ব নিকিতা ও বীরত্ব দেখে আরো কয়েকজন তীরন্দায চলে আসে । এটা ছিল তীরের যুদ্ধ। উভয় পক্ষের লোকজন তীরবৃষ্টির শিকার হচ্ছিল। সেনাপতি যিরার মুষ্টিমেয় তীরন্দাযদের অকুতোভয় ও নিভীঁকিতা দেখে কেল্লার চার পাশ প্রদক্ষিণ করেন এবং তীরন্দাযদের প্রতি আবারও এ বার্তা পাঠান যে, তারা যেন আরও সামনে অগ্রসর হয়ে তীর নিক্ষেপ করে। অপর তিন কেল্লার অবস্থাও অনেকটা এমনই ছিল । খ্রিস্টানরা বীরত্বের সঙ্গে মোকাবেলা করছিল । মুসলিম অশ্বারোহীরা দ্রুতবেগে ঘোড়া ছুটিয়ে পাঁচিলের কাছে আসত এবং ধাবমান ঘোড়ায় বসে তীর নিক্ষেপ করে বের হয়ে যেত। এ কৌশলে অশ্বারোহীদের এই ফায়দা হয় যে, তারা শত্রুপক্ষের তীরের নিশানা হতে বেঁচে যেত। তারপরও কিছু অশ্বারোহী আহত হয়। কতিপয় মুজাহিদ কেল্লার প্রধান ফটক পর্যন্ত পৌঁছে যায় এবং তারা দরজা ভাঙ্গার জন্য প্রাণপণ চেষ্টা চালায়। কিন্তু ফটকের রক্ষীরা অধিকতর বীরত্ব দেখিয়ে তাদের সকল চেষ্টা ভুল করে দিতে থাকে । মুসলিম বাহিনীর তীরের আঘাতে পাঁচিলের উপরের যত সৈন্য ভূপতিত হত তার চেয়ে বেশি সৈন্য এসে তাদের শূন্যস্থান পূরণ করত। হযরত খালিদ (রা.) প্রতিটি কেল্লা চক্কর দিয়ে প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হতে থাকেন এবং মুজাহিদ বাহিনীকে এই একটি কথাই বলেন যে, যেভাবেই হোক সন্ধ্যার পূর্বেই কেন্লা জয় করা চাই। কেল্লা জয় করতে বেশি সময় নেয়ার অবকাশ আমাদের নেই। হযরত খালিদ (রো.) শুধু পেছনে থেকেই নির্দেশ দেন না; বরং কেন্প্রার পাচিলের তত কাছে পর্যন্ত চলে যেতেন যেখানে তীরবৃষ্টি হচ্ছিল। তিনি দুটি কেন্পার প্রধান ফটক পর্যন্ত পৌঁছে যান আর তীর তার চারপাশ দিয়ে শো শো করে উড়ছিল। ছএদএম.11000103.0010

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।