৭৮৭৮ ৮ কপ ৮ ৭৯ সপ পপ ৯৯ ৮৭৯ ক ক ৯ ৯ ৯ আআ ৯ ৯ ৯ ৯ ৯ ০৯ ৯ ৯ ও ১ হযরত আবু উবায়দা (রা.)-এর বয়স তখন ৫৫ বছরের কাছাকাছি ছিল। তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবীদের একজন ছিলেন। তার দাদা তৎকালীন যুগের প্রসিদ্ধ সার্জন ছিলেন। এ কারণে তিনি নিজের নাম ধারণ করেছিলেন আবু উবায়দা ইবনুল যাররাহ। তার মূল নাম ছিল আমের বিন আব্দুল্লাহ ইবনুল যাররাহ। কিন্তু তিনি আবু উবায়দা নামে প্রসিদ্ধি অর্জন করেন। হালকা-পাতলা এবং কিছুটা কুঁজো হওয়া সত্বেও তার চেহারায় গাল্তীর্যের ছাপ ছিল। তিনি জ্ঞানী ছিলেন। রণাঙ্গনে যদিও তিনি উল্লেখযোগ্য কোনো কীর্তি রেখে যেতে পারেন নি কিন্তু বিজ্ঞতা ও বিচক্ষণতার ক্ষেত্রে তিনি ছিলেন উদ মাপের । হযরত আবু উবায়দা (রা.)-এর সামনের দাত ওহুদ যুদ্ধে ভেঙ্গে গিয়েছিল। সে যুদ্ধে নবীজী আহত হয়েছিলেন। নবীজীর শিরক্ত্রাণের শিকলের দুটি কড়া নবীজীর চেহারা মুবারকে এমন গভীরভাবে গেঁথে গিয়েছিল যে, হাত দ্বারা তা টেনে বের করা যাচ্ছিল না। হযরত আবু উবায়দা রো.) সে কড়া দুটি নিজের দীত দ্বারা টেনে বের করেছিলেন। এতে তিনি সফল হলেও তার সামনের দু'টি বা তিনটি দীত ভেঙ্গে গিয়েছিল। ইবনে কুতাইবা লিখেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবায়দা (রা.)-কে অত্যন্ত মহব্বত করতেন। নবীজী একবার বলেছিলেন, “আবু উবায়দা আমার উম্মতের আমীন ।” এ কারণে মানুষ আবু উবায়দাকে 'আমীনুল উম্মত" বলত। তথ্কালীন সময়ের এঁতিহাসিক তথ্য-উপাত্ত থেকে জানা যায় যে, হযরত খালিদ রো.) যখন আবু উবায়দা (রা.)-কে বসরার ময়দানে দেখেন তখন তার মনে এই আশঙ্কা জেগেছিল যে, আবু উবায়দা হয়ত তার সেনাপতিত্ব মেনে নিবেন না। যদিও খলীফাতুল মুসলিমীন হযরত আবু উবায়দা রো.)-কে এই লিখিত নির্দেশ দিয়েছিলেন যে, যখন খালিদ সিরিয়ার রণাঙ্গনে পৌঁছবে, তখন সে-ই হবে সকল দলের সর্বাধিনায়ক । কিন্তু হযরত খালিদ (রা.) জানতেন যে, সমাজে হযরত আবু উবায়দা (রা.) এর যে সম্মান ও মর্যাদা ছিল তা তার ছিল না। হযরত খালিদ (রো.) নিজেও হযরত আবু উবায়দা রো.)-কে অত্যন্ত সমীহ করতেন। ছদএম.11000103.0010
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।