সস সস পপ অপ ৯ পক সস ৯ পি সন ৯ সপ ৯ ৯ পপ শি পপ সস সস ৭৯ ০৮৭৯ ৯ সস ও আস ৯০ লড়াই শেষ হয়ে গিয়েছিল। মুজাহিদ বাহিনী বিজয়সূচক শ্লোগান দিচ্ছিল। বিজয় তখনও পরিপূর্ণ হয়নি । দুশমনের ক্ষয়ক্ষতি অনেক হলেও তারা কেন্লাবন্দী হয়ে গিয়েছিল। বিজয় পরিপূর্ণ করার জন্য কেল্লা পদানত করা জরুরী ছিল। হযরত খালিদ (রা.) আহত মুজাহিদদের খোজ খবর নেয়ার নির্দেশ দেন এবং দূতকে বলেন, সকল সালারকে ডেকে আনতে। হযরত খালিদ (রো.) এক অশ্বারোহীকে তার দিকে আসতে দেখেন। তাকে অন্যদের থেকে কিছুটা ভিন্ন মনে হচ্ছিল। এর এক কারণ এই ছিল যে, তার দেহ দীর্ঘকায় ছিল এবং শরীর ছিল হালকা-পাতলা । আরবরা সাধারণত এমন পাতলা লিকলিকে হয় না। এই অশ্বারোহী সম্মুখপানে কিছুটা ঝুঁকাও ছিল। তার দাড়ি ঘন ছিল না এবং লম্বাও ছিল না। দাঁড়িগুলো লোকটি কৃত্রিমভাবে কালো করে রেখেছিল। লোকটিকে এ কারণে ভিন্ন প্রকৃতির মনে হচ্ছিল যে, হযরত খালিদ রো.) তাকে লড়াই করতে দেখেছিলেন এবং তার লড়াইয়ের ধরণ কিছুটা ভিন্নতর ছিল। সকলের দৃষ্টি আগত্ুকের প্রতি নিবদ্ধ এই কারণেও ছিল যে, তার হাতে হলুদ বর্ণের ঝাণ্ডা ছিল। এটা সেই ঝাণ্ডা ছিল যা খয়বার যুদ্ধে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে রেখেছিলেন। হযরত খালিদ (রা.) দূর হতে আগস্ুক অশ্বারোহীকে চিনতে পারেননি । গরমের তেজ ছিল প্রচুর । তিনি মাথায় কাপড় বেঁধে রেখেছিলেন, যার কারণে তার অর্ধেক চেহারা ঢাকা ছিল। হযরত খালিদ (রা.)-এর কাছে এসে লোকটি মুচকি-হাসি দিলে হযরত খালিদ (রা.) দেখেন যে, তার সামনের তিনটি দাত ভাঙ্গা। আগন্তুক অশ্বারোহী হযরত আবু উবায়দা ইবনুল যাররাহ (রা.) ছিলেন। মারজে রাহেত হতে হযরত খালিদ (রা.) তার প্রতি বার্তা পাঠান যে, তিনি যেন বসরার বাইরে কোথাও তার সঙ্গে এসে মিলিত হন। হযরত আবু উবায়দা (রা.) হাওয়ারিন নামক স্থানে তাবু স্থাপন করে অবস্থান করছিলেন। এখান থেকেই তিনি হযরত শুরাহবীল (রা.)-কে চার হাজার মুজাহিদ দিয়ে বসরায় আক্রমণ করিয়েছিলেন। তার কাছে হযরত খালিদ (রা.)-এর দূত বিলম্বে পৌঁছেছিল। হযরত আবু উবায়দা (রা.) বার্তা পেয়ে তখন বসরায় পৌঁছেন, যখন হযরত খালিদ রো.) রোমীয়দের সঙ্গে কঠিন যুদ্ধে লিপ্ত ছিলেন। মুজাহিদ বাহিনীকে যুদ্ধলিগ্ত দেখে হযরত উবায়দা (রা.)-ও তলোয়ার বের করেন এবং যুদ্ধে শরীক হয়ে যান। ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।