২০৯ ৯৮ ৯ ৯ ৮ এ সপ ৯ ৯ শপ আশ আপ সি আপ ৯ আপ ৯ ৯ আআ ৯ ৯৯ যে সব রোমীয় সৈন্য কেল্লার মধ্যে আশ্রয় নিচ্ছিল তাদের সংখ্যা মূল সংখ্যার অর্ধেকও ছিল না। তাদের অর্ধেক সৈন্য হযরত খালিদ বাহিনীর সঙ্গে বুঝাপড়া করছিল। তারা উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ও জানবায সিপাহী ছিল। কঠিন চাপে পড়েও তারা পিছু হটার কথা ভাবছিল না। এদিকে হযরত খালিদ রো.) তাদেরকে পিছু হটিয়ে দিতে প্রাণপণ চেষ্টা করছিলেন। হযরত খালিদ (রা.) বীরত্ ও নিভীকি নেতৃত্বের এই দৃষ্টান্ত প্রদর্শন করেন যে, তিনি ঘোড়া থেকে নেমে পড়েন এবং সাধারণ সিপাহীর মত পায়ে হেঁটে লড়তে থাকেন। এর প্রতিক্রিয়া মুজাহিদ বাহিনীর উপর এভাবে পড়ে যে, তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এটা তাদের ঈমান ও ইশকে রসূলের নৈপুণ্য ছিল যে, লাগাতার সফর ও যুদ্ধে ক্লান্ত-শ্রান্ত দেহে নবজীবন এবং সতেজতা সৃষ্টি হয়ে গিয়েছিল। এটা কোনো অত্যুক্তি নয় যে, মুসলমানরা রূহানী শক্তিতে লড়ছিল। হযরত খালিদ (রা.) এই চেষ্টায় ছিলেন যে, তিনি রোমীয়দের ঘেরাও করে ফেলবেন । কিন্তু রোমীয়রা জীবন মরণের যুদ্ধ লড়ছিল। তারা কুলিয়ে উঠতে না পেরে এই পলিসি গ্রহণ করে যে, তারা আক্রমণ করা বাদ দিয়ে আক্রমণ ঠেকাতে ঠেকাতে ডানে বামে পিছে হটতে থাকে । তারা অবরুদ্ধ হওয়া থেকে বাচতে চারদিক ছড়িয়েও পড়ছিল । পরিশেষে তারাও পালিয়ে কেল্লার অপর দরজা দিয়ে গায়েব হয়ে যাচ্ছিল । হযরত খালিদ (রা.) উচ্চ আওয়াজে নির্দেশ দেন “তাদের পিছুপিছু কেন্তার মধ্যে চলে যাও ।” কিন্তু পাঁচিলের উপর হতে তীরের বাক আসতে থাকে। বর্শাও আসতে থাকে। তাই বাধ্য হয়ে মুজাহিদ বাহিনীকে পেছনে সরে আসতে .হয়। এভাবে বেঁচে যাওয়া রোমীয়রা কেল্লার মধ্যে চলে যায় এবং কেল্লার দরজা বন্ধ হয়ে যায়। বাইরে রোমীয় ও তাদের সম্মিলিত বাহিনীর লাশ বিক্ষিপ্তভাবে পড়ে ছিল। আহতরা ছটফট করছিল । আহত ঘোড়াগুলো ভীত-সন্ত্স্তভাবে লাগামহীন হয়ে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছিল। কতক অশ্বারোহীর পা রেকাবিতে আটকা পড়েছিল আর ঘোড়া তাদের টেনে-হিচড়ে ফিরছিল। এতে আরোহী রক্তন্নাত লাশে পরিণত হচ্ছিল। ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।