টি সপ সী পপ শপ ৯ ৯ ৯ ৭৯ পপ ৯ ৯৯৯5 প্রেরণায় বর্ম খুলে ফেলেন। যদিও বর্মটি হালকা-পাতলা ছিল কিন্তু সময়টি জুলাই মাসের প্রথমদিকে হওয়ায় গরমের ভর মৌসুম ছিল। হযরত জাররার গরমে অতিষ্ট হয়ে এবং সাচ্ছন্দে লড়াই করতে বর্ম খুলে ফেলেছিলেন তিনি তার বাহিনীকে আক্রমণ করার নির্দেশ দেন। তার ঘোড়া শত্রুপক্ষের নিকটে পৌঁছার আগেই তিনি গায়ের জামাও খুলে ছুড়ে ফেলেন। এভাবে তার দেহের সম্মুখভাগ সম্পূর্ণ নগ্ন হয়ে যায়। এমন ঘোরতর যুদ্ধে বর্ম পরা জরুরী ছিল এবং মাথার হেফাজত আরও জরুরী ছিল। কিন্তু জাররার বিন আযওর প্রাণ বাজী রেখেছিলেন । সালারকে এই অবস্থায় দেখে তার বাহিনীর মাঝে তীব্র জোশ সৃষ্টি হয়। জাররার শক্রদের আহ্বান করতেন এবং তারা এগিয়ে এলে তাদের উপর ঝাপিয়ে পড়ছিলেন। তার সামনে যেই আসে কচুকাটা হয়ে যায়। তিনি সালার থেকে সিপাহীতে পরিণত হয়েছিল। রাফে বিন উমাইরা রোমীয়দের অপর পার বাহিনীর উপর হামলা করেছিলেন। তার আক্রমণ এত মারাত্মক ছিল যে, শত্রুদের মনে ত্রাস সৃষ্টি হয়ে যায়। হযরত খালিদ (রা.) যখন দেখেন যে, জাররার এবং রাফে রোমীয় উভয় পার্্ব বাহিনীর উপর তেমনভাবে হামলে পড়েছে যেভাবে তিনি চেয়েছিলেন এবং তাদের আক্রমণে শত্রুদের পার্্ববাহিনী মধ্যের দিকে সংকুচিত হয়ে আসছে তখন হযরত খালিদ (রা.) সামনের দিক থেকে আক্রমণ শুরু করেন। ত্রিমুখী চাপে রোমীয়রা পিছু হটতে থাকে। কিন্তু পেছনে কেল্লার পাচিল ছিল। এটা মূলত শহর রক্ষাকারী ছিল। তাদের জন্য পিছু হটার জায়গা ছিল না। মুজাহিদরা তাদেরকে প্রাণভরে মারতে ও কাটতে থাকে। “দরজা খুলে দাও” পাচিলের উপর থেকে কেউ চিৎকার করে বলে। কেল্লার দরজা খুলে যায় এবং রোমীয় সৈন্যরা কেল্লার মধ্যে ঢুকতে থাকে । চলমান অবস্থায় কেল্লার মধ্যেই কেবল তাদের আশ্রয় ছিল। মুসলমানরা চাপ অব্যাহত রাখে এবং রোমীয়রাও দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করতে থাকে । এর মধ্য দিয়ে যে যখন সুযোগ পেত কেল্লার মধ্যে চলে যেত। ছএদএম.11000103.0017
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।