Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৭৮ ৯৯৮ ৯০ ৯৮ এ পন এ পি ৯ পপ আপ ৯ সপ ৯ সি শপ সপ সস সি শিস পেছনে যান। হযরত আব্দুর রহমান (রা.) ঘোড়া ঘুরাতে ঘুরাতে রোমীয় সেনাপতির পেছনে আসা দেখেন । রোমীয় সেনাপতি প্রথমে আক্রমণ করে, যা থেকে আব্দুর রহমান (রা.) বেঁচে যান। তলোয়ারের আওয়াজ তার মাথার কাছ দিয়ে ফিরে যায়। এবার আব্দুর রহমান (রা.) পেছনে ছিলেন। রোমীয় সেনাপতি ঘোড়া ঘুরাচ্ছিল। আব্দুর রহমান (রা.) তলোয়ারের জোরালো আঘাত করেন। এ আঘাত থেকে রোমীয় সেনাপতি বেঁচে গেলেও তার ঘোড়ার জিন কেটে যায় এবং আঘাত ঘোড়ার গায়েও লাগে । এতে ঘোড়ার শরীর হতে রক্তধারা বইতে থাকে এবং ঘোড়া রোমীয় সেনাপতির কাবু হতে বের হতে চায়। রোমীয় সেনাপতি অভিজ্ঞ যোদ্ধা ছিল। সে অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘোড়াকে নিজের নিয়ন্ত্রণে রাখে এবং সেই সঙ্গে আক্রমণও চালায় । হযরত আব্দুর রহমান (রা.) প্রতিটি আক্রমণ ফিরিয়ে দেন। এরপর তিনি যখন ঘোড়ার পাদানিতে দীড়িয়ে আক্রমণ করেন তখন রোমীয় সেনাপতি ঘাবড়ে যায়। তার পরিহিত বর্ম ও শিরন্ত্রাণ এবারও তাকে রক্ষা করলেও নিজের একটি পাকে সে রক্ষা করতে পারে না। হাটুর উপরে মারাত্মক আহত হয়। পরিস্থিতি তাকে পালাতে বাধ্য করে। সে পালানোর পথ খুঁজতে থাকে । তার নিজের প্রাণের চিন্তা ছিল কী ছিল না কিন্তু তার এই আশঙ্কা ছিল যে, সে যদি আহত অবস্থায় জমিনে পড়ে যায় তাহলে তার সমস্ত সৈন্য পালাতে থাকবে । এই ভেবে সে স্বীয় বাহিনীর মাঝে আত্মগোপন করার চেষ্টা করতে থাকে । হযরত আব্দুর রহমান (রা.) তার পশ্চাদ্ধাবন ছাড়েন না। কিন্তু তাকে হাতের নাগালে পান না এবং স্বীয় বাহিনীর চোখ থেকেও সে আড়ালে চলে যায়। হযরত খালিদ (রা.) রোমীয়দের উপর এভাবে হামলা করেন যে, সালার রাফে ইবনে উমাইরা এবং সালার জাররার বিন আযওরকে নির্দেশ দেন যে, তারা যেন বাইরে থেকে ডান- বাম হতে রোমীয়দের উপর কঠিন ও তীব্র হামলা চালায় । মুজাহিদরা “কঠিন* এর অর্থ বুঝতেন। এঁতিহাসিকদের বিবরণে এই হামলা এত তীব্রতর ও কঠিন ছিল যে, যেন মুজাহিদরা সম্পূর্ণ তাজাদম এবং তাদের সংখ্যা দুশমনের দিগুণ। উভয় সালারের বাহিনী পাগলের মত আক্রমণ করে চলছিল । নাঙ্গা-১৫ ছদএম.11000103.00107

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।