Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

এসি সস সপ আআ সি ৯ ৯৯ নস ৯ ৯ পপ শপ শপ ৯ সস শপ ৯ পপ পপ আস ৯ সপ পন শপ শত পন “আহ্‌ উবায়দা!” হযরত খালিদ (রা.) আফসুস করে বলেন। “আমি তাকে সম্মান করি। তিনি পরহেযগার এবং মুত্তাকী । কিন্তু যুদ্ধের চাল তিনি ভাল করে বুঝেন না।” এতিহাসিক ওকীদী লেখেন, হযরত আবু উবায়দা (রা.)-কে সকলেই বিশেষত হযরত খালিদ (রা.) বুযুর্গ ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মনে করতেন। কিন্তু এখানে যে ধাচে লড়াই চলছিল, তার জন্য হযরত আবু উবায়দা রো.) উপযুক্ত ছিলেন না। এঁতিহাসিকরা আরও লিখেন, হযরত আবু উবায়দা (রা.) যথার্থ জযবা ও মনোবলে কারও চেয়ে কম ছিলেন না। তিনি খুব দ্রুততার সঙ্গে অভিজ্ঞতা অর্জন করছিলেন। বসরার উপর তার হামলা দুঃসাহসিক পদক্ষেপ ছিল। হযরত খালিদ (রা.) কেল্লার বাইরে নিজের এবং হযরত শুরাহবীল (রা.)-এর সৈন্যসংখ্যার হিসেব কষছিলেন। তিনি এটা জানারও চেষ্টা করছিলেন যে, কেন্লার অভ্যন্তরে শত্রসৈন্য কত? মুসলমানদের হাতে কয়েকজন রোমীয় ধৃত হয়েছিল, যারা আহত ছিল। হযরত খালিদ (রো.)- এর বাহিনী এসে যাওয়ায় মুসলিম বাহিনীর সর্বমোট সংখ্যা দীড়িয়েছিল ১৩ হাজারের কাছাকাছি । কিন্তু রোমীয়, গাসসানী ও ঈসায়ীদের সংখ্যা ছিল দ্বিগুণের চেয়েও বেশি । “তোমরাও ভয়ে পালিয়ে এসেছ?” কেল্লার অভ্যন্তরে গাসসানী রাজা জাবালা বিন আইহাম রোমীয় সেনাপতির উপর রাগ ঝাড়ছিল “তুমি কি কেল্লার অভ্যন্তরের সৈন্যদের এবং শহরের লোকদের মনোবল ভেঙ্গে দাওনি?” “না!” রোমীয় সেনাপতি বলে । “আমি বাইরে বেরিয়ে মুসলমানদের উপর হামলা করেছি। যদি আমি তাদের পশ্চাতে থাকা আমার সৈন্যদের সরিয়ে না আনতাম তাহলে পশ্চাৎ হতে আগত মুসলমান সালার তাদের কচুকাটা করত । সে বাহিনীর সংখ্যা আমার জানা ছিল না। আমি মাত্র একদিন অপেক্ষা করব। হতে পারে তাদের অতিরিক্ত সৈন্য আসছে। আমি তাদের বিশ্রাম নেয়ার সুযোগ দিবনা। “তাহলে তাদেরকে কেন্পা অবরোধ করার সুযোগ দাও” জাবালা বলে- “তাদেরকে কেল্লার চতুর্দিকে ছড়িয়ে পড়ার অবকাশ দাও। এরপর তুমি কেল্লা হতে এত দ্রুত বের হবে যে, তারা যেন ছড়িয়ে থাকা বাহিনী গুছিয়ে আনার সুযোগ না পায়। ... এবং শহরে ঘোষণা করে দাও যে, ঘাবড়ানোর কোনো কারণ নেই । শক্রদেরকে কেল্লার বাহিরেই শেষ করে দেয়া হবে ।” ছএদএম.11000109.001)

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।