হযরত খালিদ (রা.) বসরা হতে প্রায় এক মাইল দুরে ছিলেন। ইত্যবসরে তার এক উট্টারোহী গোয়েন্দা উটকে খুব দ্রুত চালিয়ে হযরত খালিদ (রা.)-এর কাছে ফিরে আসে । গোয়েন্দা জানায় যে, এক মুসলিম বাহিনী বসরার বাইরে রোমীয়দের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে। “কে এ সালার?” হযরত খালিদ (রা.) বলতে বলতে অশ্বারোহী বাহিনীকে ঘোড়ায় পদাঘাত করতে এবং বর্শা ও তলোয়ার নাঙ্গা করার নির্দেশ দেন। হযরত খালিদ (রা.)-এর সঙ্গে অপর যে অশ্বারোহী আগে আগে চলছিলেন তিনি ছিলেন খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর (রা.)-এর পুত্র আব্দুর রহমান । তিনি আল্লাহু আকবার নারাধ্বনি তোলেন। রোমীয়রা মোকাবেলার কথা ভাবে না। তাদের সালাররা ব্যস্ত হয়ে পড়ে। পার্খশ বাহিনীকে পেছনে সরিয়ে আনে এবং সমস্ত সৈন্যকে কেল্লার মধ্যে নিয়ে যায়। এ পন্থা অবলম্বন না করলে তাদের কচুকাটা হওয়া নিশ্চিত ছিল। রোমীয়রা কেল্লার মধ্যে ঢুকতে থাকলে মুসলমানরা তাদের পশ্চাদ্ধাবন করে এবং কতক রোমীয়দের খতম করে দেয়। কেল্লার দরজা বন্ধ হয়ে যায়। হযরত খালিদ (রা.) রাগান্বিত ছিলেন। তিনি একটি নির্দেশ এই দেন যে, মুসলিম সৈন্যদের যারা আহত কিংবা নিহত হয়েছে তাদের সৎকার কর এবং দ্বিতীয় নির্দেশ এই দেন যে, সমস্ত সৈন্যকে একত্রিত করা হোক। অতঃপর তিনি হযরত শুরাহবীল (রা.)-কে ডেকে পাঠান। “ওলীদের পুত্র!” হযরত শুরাহবীল (রা.) এসেই হযরত খালিদ (রা.) কে বলেন “খোদার কসম! আপনি আল্লাহর তলোয়ার । আপনি আল্লাহর মদদ হয়ে এসেছেন ।” “কিন্তু আপনি একি করলেন ইবনে হাসানা!” হযরত খালিদ (রা.) রাগতস্বরে বলেন। “আপনি কি জানতেন না যে এটা শক্রদের একটি মজবুত কেল্লা এবং এখানে অসংখ্য সৈন্য আছে? আপনি এই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে এই কেল্লা জয় করতে পারতেন? “আমি আবু উবায়দার হুকুম তামিল করেছি মাত্র ইবনে ওলীদ!” হযরত শুরাহবীল (রা.) বলেন ছএদএ.11000103.0010
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।