Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৯ ৯ ৯ ৮ শন সপ পি ৯ আপ পপ পপ পপ পপ ৭৯ পপ পপ সি সস সস পপ পি সস ৯ সি ৯ শপ সপ পি পপ শী সত ৭ ৯৮৯৯ সঠিত “বলুন মুসলমান সালার” রোমীয় সালার বলেন “আপনার শর্ত বলুন ।” “ইসলাম কবুল করে নিন” হযরত শুরাহবীল (রা.) বলেন “এটা না মানলে কর দিতে রাজি হোন। এটাও মানতে অপারগ হলে লড়াই করার জন্য প্রস্তুত হোন।” “আমরা আমাদের ধর্মত্যাগ করব না” রোমীয় সালার বলে । “আমরা করও দিব না। লড়াই করার জন্য আমরা প্রস্তুত। এ কথা বলেই রোমীয় সালার মুসলমানদের উপর হামলা শুরু করতে তার বাহিনীকে নির্দেশ দেয়। রোমীয়দের সংখ্যা ছিল মুসলমানদের তিনগুণ । হযরত শুরাহবীল (রা.) স্ীয় চার হাজার সৈন্যকে পূর্ব হতেই সমর বিন্যাস অনুযায়ী সারিবদ্ধ করে রেখেছিলেন । স্বীয় বাহিনীর স্বল্পতার বিষয়টিও তার মাথায় ছিল। তাই তিনি তার বাহিনীর উভয় পার্থর সৈন্যদের ছড়িয়ে দিয়েছিলেন, যাতে শক্ররা তাদের বেষ্টন করে না নিতে পারে। রোমীয়রা ছিল যুদ্ধবাজ। তাদের সালার ছিল দক্ষ এবং অভিজ্ঞ। সে মুসলমানদের বেষ্টণ করতে চেষ্টা করছিল। লড়াই চলছিল ঘোরতর । হযরত শুরাহবীল (রা.) দূতদের ডানে বামে নির্দেশনা দিয়ে পাঠাচ্ছিলেন এবং মুজাহিদদের নারাধ্বনি দিয়ে চাঙ্গাও করছিলেন । মুজাহিদরা নিজেদের এঁতিহ্য ও ইতিহাস অনুযায়ী বীর বিক্রমে লড়ছিল। কিন্তু প্রতিপক্ষ ছিল ১২ হাজার । তাদের সালার সৈন্যদের দ্রুত ডানে-বামে ছড়িয়ে দিচ্ছিল। হযরত শুরাহবীল (রা.) তার বাহিনীর ডানে-বামে দেখলে তাদের পরিস্থিতি তার কাছে বড়ই ভয়ানক মনে হয় । এমন পরিস্থিতি পিছু হটার দাবী করে। কিন্তু হযরত শুরাহবীল (রা.)-এর বজ্র নারাধ্বনিতে মুজাহিদদের জযবা আরও বেড়ে যায়। তারা পিছু হটা বুঝতেন না। তাদের মাথায় পাগলামী চেপে বসেছিল। নতুন শক্তিতে তারা আরও চার-পাঁচ ঘণ্টা লড়ে যায়। কিন্তু মুসলিম বাহিনীর শেষ রক্ষা হয় না। এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে, হযরত শুরাহবীল (রা.) আত্মরক্ষার চেষ্টা করছিলেন। শত্রুরা মুজাহিদ বাহিনীকে বেষ্টণ করে ফেলেছিল। পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মুজাহিদ বাহিনীর সংকুচিত হওয়ার ও চেপে যাওয়ার । ছএদএম.11000103.0017

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।