৮ সপ আপ ৯ ৯ সস শপ সপ ৯৭৯ ৯ ৭৯ ক ৭ সপ ৯ ৯ আস সন ৯৯৯ ৮ ব০ হযরত মুসান্না-এর উপর । হযরত খালিদ (রা.) নির্দেশ দেন যেন এখনই কেন্লাগুলো অবরোধ করা হয়। হযরত খালিদ (রা.) সর্বপ্রথম চার কেল্লাপতি বরাবর এই পয়গাম পাঠান যে, হয় ইসলাম গ্রহণ কর নতুবা কর প্রদানে রাজি হও । আর এ দু'প্রস্তাবের কোনোটা মানতে ব্যর্থ হলে মুসলমানদের তলোয়ারে কচুকাটা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। চার কেল্লা থেকেই জবাবী পত্র আসে। সকলের কথা এক। সব কয়জনই অত্যন্ত দাপটের সাথে এ কথা জানায় যে, তারা কেন্লার নেতৃত্বও ছাড়বে না এবং স্বধর্মও পরিত্যাগ করবে না। কেল্লাপতিদের আপোষহীন জবাবে হযরত খালিদ (রো.) নাঙ্গা তলোয়ারের পথ বেছে নেন। মুসলিম সেনারা একই সময়ে চার কেন্লায় হামলা চালিয়ে কেল্লা অবরোধ করে এবং কেল্লার অভ্যন্তরে ঢুকতে জোর প্রয়াস চালায় । অনুপম বীরত্ব প্রদর্শন করে কেন্লা টপকাতে চেষ্টা করে। কিন্তু প্রতিটি কেন্তার সৈন্যরা মুজাহিদ বাহিনীর অগ্রযাত্রা ও প্রচেষ্টা নস্যাৎ করে দিতে থাকে । কসরে আবয়াষের প্রতিরোধ সেনাপতি যিরারকে ভীষণ পেরেশান করে তোলে। কেল্লার পাচিল হতে খিস্টানরা তীর বৃষ্টি বর্ষণ অব্যাহত রাখে । মুসলমানরা পাঁচিল পর্যন্ত যেতে হিমশিম খেয়ে যায়। কেল্লার পাচিলের উপর একটি কামান বসানো ছিল, যা থেকে পাথরের বড় বড় খণ্ড মুসলমানদের উপর নিক্ষেপ করা হচ্ছিল। সেনাপতি যিরার ঘোড়া ছুটিয়ে কেনার চারপাশ প্রদক্ষিণ করেন। কোনো দিক দিয়ে কেল্লা কাবু করার সম্তাবনা দেখা যায় না। কামান দ্রুত বেগে প্রস্তরখণ্ড নিক্ষেপ করছিল। সেনাপতি ঘিরার এমন তীরন্দায বাহিনীকে আলাদা করেন, যারা দৈহিক দিক দিয়ে অত্যন্ত সবল ও সুদৃঢ় ছিল। সেনাপতি তাদের নির্দেশ দেন, তারা যেন যথাসম্ভব কামানের কাছে যায় এবং একযোগে কামান পরিচালকদের উপর তীর নিক্ষেপ করে। তীরন্দাযগণ অত্যন্ত আবেগ ও প্রেরণাদীপ্ত হয়ে সামনে অগ্রসর হয়। উপর হতে তাদের প্রতি ঝাঁকে ঝাকে তীর নেমে আসে । সাথে সাথে কামান হতে নিক্ষিপ্ত প্রস্তরখণ্ডও। কয়েকজন মুজাহিদ তীরের আঘাতে গুরুতর আহত হয়। কিন্তু তারপরও তাদের উদ্দীপনায় ভাটা পড়ে না। যিরারের কয়েকজন তীরন্দায এমন অবস্থায় সামনে অগ্রসর হতে থাকে যে, তাদের দেহে দু'তিন তীর বিদ্ধ হয়েছিল। তারা শরীরে তীর নিয়েই এগিয়ে যায় এবং কামান পরিচালকদের ছএদএম.11000103.0017
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।