Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সপ ৯৯ ৯ ৯৯ ৯ ৯ ৯ পপ অপ ৯ ৭৯৭৯ ৯৯ পপ ৯ সস সস তাদের অন্যতম। এ কারণে তাকে “কাতেবে রসূল' বলা হত। হযরত শুরাহবীল (রা.)-এর যুহদ ও তাকওয়ার বিষয়টি তো প্রসিদ্ধ ছিলই, পাশাপাশি তিনি সমরশান্ত্র এবং রণাঙ্গনে নেতৃত্বদানের অভিজ্ঞতাও রাখতেন। বলা হয় যে, তিনি সমরশান্ত্র হযরত খালিদ (রা.) হতে ইয়ামামা যুদ্ধে অতঃপর অগ্নিপূজারীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ বিগ্রহ হতে শিখেছিলেন। বসরা অবরোধের সময় তার বয়স হয়েছিল ৭০ বছরের কিছু কম। প্রেরণা ও জযবার দিক দিয়ে তিনি ছিলেন নওজোয়ান। তার অশ্বছুট ও তরবারী চালনা ছিলো যুবকদের মত। অবরোধ তৃতীয় দিনে গড়ায়। ইতোমধ্যে আর কোনো সৈন্য আসার কোনো আলামত না দেখে রোমীয়রা নিশ্চিত হয়ে যায় যে, মুসলমানদের সংখ্যা ততটাই যতটা কেনা অবরোধ করে রেখেছে। যদি অতিরিক্ত সৈন্য আসার হত তাহলে এতদিন চলে আসত । সুতরাং রোমীয় সেনাপতি তার নেতৃত্বাধীন ১২ হাজার সৈন্যকে কেল্লার বাইরে বের করে । মুসলমানদের সংখ্যা ছিল মাত্র চার হাজার । রোমীয় সৈন্যরা বাইরে বের হলে হযরত শুরাহবীল (রো.) অত্যন্ত দ্রুত স্বীয় বাহিনীকে একত্রিত করে যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত করেন। এভাবে উভয় বাহিনী মুখোমুখী হয়ে যায়। “হে রোমীয়রা!” হযরত শুরাহবীল (রো.) সামনে এসে উচ্চ কণ্ঠে বলেন “খোদার কসম! আমরা পালিয়ে যাবার জন্য আসিনি । তোমাদের প্রথম পরাজয়ের কথা স্মরণ কর। তোমরা প্রতি রণাঙ্গনে আমাদের চেয়ে বেশি ছিলে । তারপরেও তোমরা প্রাণহানী হতে বাচতে পারনা কেন? আমাদের মেনে নাও এবং তোমাদের শহর আমাদের হাতে তুলে দিয়ে শহরবাসীকে রক্ষা কর।” “আমরা পরাজিত হতে কেল্লার বাইরে আসিনি ।” রোমীয় সালার সামনে এগিয়ে এসে জবাবের সুরে বলে “তোমরা ফিরে যাও এবং প্রাণ নিয়ে জীবিত থাক। তোমরা যাদের ইতোপূর্বে পরাজিত করেছিলে তারা অন্য কেউ ছিল। সে ঘটনা এখন অতীত । বর্তমান নিয়ে ভাব ।” “খোদার কসম! আমরা যুদ্ধ হতে পিছপা হব না” হযরত শুরাহবীল (রা.) ঘোষণা করেন। “কিন্তু আমি তোমাদের শেষবারের মত আরেক বার ভাবার সুযোগ দিচ্ছি। এগিয়ে এসো এবং আমাদের শর্ত শুনে নাও।” দু'পক্ষের সালারের মাঝে কিছুক্ষণ সমর ভাষায় কথাবার্তা হয়। এক পর্যায়ে রোমীয় সালার মুসলমানদের শর্তের ব্যাপারে আলাপ করতে সিদ্ধান্ত নেয়। তাদের সেনাপতি এগিয়ে আসে। ওদিক দিয়ে হযরত শুরাহবীল (রা.)-ও সম্মুখপানে এগিয়ে আসেন । ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।