Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস ৯ সস সস সী সস সস সপ সপ ৯ সপ ৯ ৯ সস ৯ ৯ ৯ সপ ৯ ৯ সপ সন শপ শপ নস ৯ সস ত হযরত আবু উবায়দা (রা.) সালার শুরাহবীল বিন হাসানা (রা.)-কে দিক-নির্দেশনা দিয়ে বসরার উদ্দেশে পাঠিয়ে দেন। € তখন হযরত খালিদ (রা.) মারজে রাহেত হতে অবসর হয়েছিলেন এবং তিনি হযরত আবু উবায়দা (রা.)-এর নামে এই বার্তা দিয়ে দূত পাঠিয়ে দিয়েছিলেন যে, হযরত আবু উবায়দা (রা.) যেন স্বীয় বাহিনী নিয়ে বসরার নিকটবর্তী কোথাও তার সঙ্গে এসে মিলিত হন। হযরত খালিদ (রা.) মারজে রাহেত এলাকা হতে বের হয়ে পথিমধ্যে দুই-চার দিন অবস্থান করছিলেন। হযরত শুরাহবীল (রা.) চার হাজার মুজাহিদ নিয়ে বসরায় পৌঁছে যান। রোমীয়রা বসরার বাইরে শিবির স্থাপন করে অবস্থানরত ছিল। রোমীয় সালার মনে করে যে, এটা হযরত খালিদ (রা.)-এর বাহিনী। কিন্তু পরে তার গোয়েন্দারা এসে জানায় যে, এ বাহিনীর সালার অন্য কেউ। এঁতিহাসিক লিখেন, এ রোমীয় বাহিনীর সালার মনে করে যে, এরা হচ্ছে মূল বাহিনীর অগ্রবর্তী বাহিনী এবং পুরো বাহিনী পেছনে আসছে। সে মোটেও মানতে পারছিল না যে, এই কয়জন সৈন্য এত বড় শহর অবরোধ করতে আসতে পারে । বসরা ছিল কেল্লা পরিবেষ্টিত শহর । হযরত শুরাহবীল (রা.) কেন্পলার কাছাকাছি পশ্চিম দিকে ক্যাম্প স্থাপন করেন এবং স্বীয় বাহিনীকে কয়েক দলে ভাগ করে কেল্লার বিভিন্ন দিকে নিযুক্ত করে দেন। এভাবে দুদিন গত হয়ে যায়। রোমীয় এবং গাসসানীরা কেল্লার পাচিলের উপরে উঠে মুসলমানদের গতিবিধি পর্যবেক্ষণ করে । হযরত শুরাহবীল (রা.) কেল্লার চারপাশে ঘুরে ঘুরে কিছু কার্যক্রম চালু রেখেছিলেন। শক্ররা কেল্লার পীচিল হতে অনেক দূরে দূরেও দেখতে পাচ্ছিল। তাদের আশা ছিল, পেছনে সমগ্র বাহিনী আসছে। গোয়েন্দা মারফৎ আর কোনো খবর তাদের কাছে পৌঁছাবার কোনো উপায় ছিল না। কেননা কেন্পা ছিল অবরুদ্ধ। সালার হযরত শুরাহবীল (রা.)-এর সম্পর্কে এটা বলে রাখা জরুরী যে, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম সাহাবী ছিলেন। যে সকল সাহাবায়ে কেরাম নবীজীর ওহী লিখতেন, হযরত শুরাহবীল (রো.) ছিলেন ছএদএ.11000103.0010

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।