৮ ৯ পপ ৮ ৯ ৯ সস ৯ ৯ ৯ আপ শপ ৯ পপ শশী পি ৯ ৯ ৯৯ ৯ ৯ ৯ ৯ সস লি আ হযরত খালিদ (রা.)-কে সকল বাহিনীর সর্বাধিনায়ক বানানো হয়। যে সময় হযরত খালিদ (রা.) তার পথে আগত বাধা অপসারণ করে সিরিয়া অভিমুখে আসছিলেন, তখন হযরত আবু উবায়দা (রা.) যুদ্ধবিহীন বসেছিলেন । হযরত খালিদ (রা.) যখন মারজে রাহেত ময়দানেও শক্র বাহিনীকে পরাজিত করেন তখন হযরত আবু উবায়দা (রা.) তার সালারদের ডেকে পাঠান। এ সময় হযরত আবু উবায়দা (রো.) এর বাহিনী ইয়ারমুকের উত্তর-পূর্ব হাওরান নামক স্থানে ছিলো । তার অধীনে দুইজন সালার ছিলেন। হযরত শুরাহবীল (রো.) এবং হযরত ইয়াধিদ বিন আবু সুফিয়ান রো.)। “বন্ধুগণ!” হযরত আবু উবায়দা (রা.) উভয় সালারকে সম্বোধন করে বলেন “আমরা আল্লাহ তা“আলার এ সাহায্যের কীভাবে শুকরিয়া আদায় করব, যা তিনি হযরত খালিদ বিন ওলীদ (রা.)-এর পথে আগত প্রত্যেক শক্রবাহিনীর উপরে অব্যাহত রেখেছেন । তোমরা কি চিন্তা করে দেখেছ যে, আমরা ইবনে ওলীদের কোনো কাজেই আসছি না? তিনি যতই সামনে অগ্রসর হচ্ছেন, তার সমস্যা ও বাধা তত ভয়াবহ হচ্ছে। তার সাথে থাকা বাহিনী ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। সামনে দামেস্ক এবং বসরা । গাসসানী, ঈসায়ী এবং রোমীয়রা । এই শক্ররা কি এটা ভাবছে না যে, মুসলমানদের আরো এগিয়ে আসার সুযোগ দেয়া হোক এবং যখন তারা লাগাতার যুদ্ধে অবসন্ন হয়ে পড়বে ও তাদের সৈন্যসংখ্যা হ্রাস পাবে, তখন তাদের কোনো স্থানে ঘিরে ফেলে নিশ্চিহ্ন করা হবে?” “রোমীয়রা এমন চিন্তা অবশ্যই করে থাকবে” সালার হযরত ইয়াধিদ রো.) বলেন। “রোমীয়রা যুদ্ধবাজ জাতি এবং তাদের সালাররা অভিজ্ঞ ও বিচক্ষণ ।” “খোদার কসম! আমি রোমীয়দের এমন সুযোগ দিব না” হযরত আবু উবায়দা রো.) উত্তেজিত কণ্ঠে বলেন “তোমরা কি এতদূর থেকে হলেও ইবনে ওলীদের কোনো সাহায্য করতে পার? ... অবশ্যই করতে পার।” “আপনি যা চিন্তা করেছেন তা আমাদের বলুন আবু উবায়দা!” হযরত শুরাহবীল বিন হাসানা (রা.) বলেন “আল্লাহ তার মদদগার ও সাহায্যকারী ।” “ইবনে ওলীদের সামনে দামেক্ক ও বসরা নামীয় দু”টি স্থান, যেখানে গাসসানী ও রোমীয়রা তাদের সৈন্য বিপুলভাবে সমবেত করে রেখেছে "হযরত আবু উবায়দা (রা.) বলেন “সর্বাধিনায়ক হযরত খালিদ বসরায় আসার পূর্বে আমাদের উচিত বসরায় হামলা করা । এতে এই লাভ হবে যে, রোমীয় ও গাসসানীরাও তাজাদম ও সতেজ থাকবে না।... ইবনে হাসানা!” হযরত আবু উবায়দা (রা.) শুরাহবীল (রা.)-কে বলেন “আমি এই দায়িত্ব তোমাকে অর্পণ করতে চাই । চার হাজার সৈন্য যথেষ্ট হবে ।” ছএদএম.11000109.0010
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।