শক শপ আশ ৯ ৯ ৯ ৯৯ ৯ ৯ ৯ ৯০৯ পপ পপ পপ পপ ৭৭১৭৮০৮০৭55 ৮ ৭৯৭৮০ ০দ প প স সপ ৯ সস ৮ ৯ ৮৭৯৭৮ স৯৮৭৮৭৯৭০০ এ ধরনের অনেক মন্তব্য চলছিল সারা শহরে । যা স্পষ্ট প্রমাণ করে যে, তারা মুসলমানদের ভয়ে দারুণ ভীত ছিল। আর সে তীতি ব্যাপকভাবে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। “তোমরা বসরাকেও বাঁচাতে পারবে না।” জাবালা বিন আইহাম প্রতাপমাখা কণ্ঠে তার সালারদের উদ্দেশে বলছিল “তোমাদের কাপুরুষতা দেখে করতে পারলে আমি রোমীয়দের বুকের উপর লাফ দিতাম । তাদের উপর আমার প্রতাপ বসে যেত। কিন্তু তোমরা আমার নাম ডুবিয়ে দিয়েছ। ফলে আমি বাধ্য হয়ে আমার রাজ্য হেফাজত করতে রোমীয়দের সাহায্য প্রার্থনা করেছি। জাবালা এভাবে তার সালারদের ধমকাচ্ছিল, ইত্যবসরে খবর আসে যে, মুসলমানদের একটি দল বসরা পানে ছুটে আসছে। “এত জলদি?” জাবালা ঘাবড়ানো কণ্ঠে বলে “মারজে রাহেত থেকে তারা এত তাড়াতাড়ি বসরা পর্যন্ত কীভাবে এল? রোমীয় সালারকে বিষয়টি জানাও ।” হযরত খালিদ (রা.)-এর সফলতার সংবাদ শুনে জাবালা বিন আইহামের সাহায্যে যে রোমীয় সৈন্য এসেছিল তারা বসরার বাইরে শিবির স্থাপন করে অবস্থান করছিল । রোমীয়দের সালার মুসলমানদের আগমনের খবর শুনে সৈন্যদেরকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয় । এই বাহিনীতে আরব ঈসায়ীরাও ছিল । যে বাহিনী বসরার উদ্দেশে ধেয়ে আসছিল তা হযরত খালিদ (রো.)-এর বাহিনী ছিল না। তারা ছিল অপর এক মুসলিম সালার শুরাহবীল বিন হাসানা (রা.)-এর সৈন্য। যাদের সংখ্যা ছিল চার হাজার । যে মুসলিম বাহিনীকে সিরিয়া বিজয় করার জন্য পাঠানো হয়েছিল তারা ছিলেন তাদের অংশবিশেষ । খলীফাতুল মুসলিমীন এর নির্দেশনা অনুযায়ী সালার হযরত আবু উবায়দা (রা.) সৈন্যদের অন্য অংশকেও একব্রিত করে নিজের কমান্ডের অধীনে নিয়ে নিয়েছিলেন । বসরায় হযরত শুরাহবীল (রা.)-এর আক্রমণের পটভূমি এই ছিল যে, খলীফাতুল মুসলিমীন হযরত আবু উবায়দা (রা.) বরাবর একটি পত্র লিখেছিলেন 8 “আমি খালিদকে এই দায়িত্ দিয়েছি যে, সে রোমীয়দের উপর আক্রমণ করবে৷ তোমার দায়িত্ব হলো তার আনুগত্য করা । কোনো কাজ তার নির্দেশের বিপরীত করবে না। আমি তাকে তোমার আমীর নিযুক্ত করেছি। আমার ভাল করে জানা আছে যে, দ্বীনী ব্যপারে তুমি খালিদ হতে অগ্রগণ্য এবং তোমার র্যাদা বেশি। কিন্তু সমর বিষয়ক যে অভিজ্ঞতা খালিদের আছে তা তোমার নেই। আল্লাহ আমাদের সকলকে সীরাতে মুস্তাকীমের উপর চলার তাওফিক দান করুন |” ছএএম.11000103.001)
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।