Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

“কী বলছ?” জাবালার আওয়াজ ক্ষীণ হয়ে আসে “মুসলমানরা কি পাতা ফাঁদে পা দেয়নি? ... পা দিয়ে বেরিয়ে গেছে?” “হা!” দূত পরাজিত কণ্ঠে বলে “তারা বেরিয়ে গেছে... তারা এমন জাল পেতেছিল যে, উল্টো আমরা তাদের ফাদে পড়েছিলাম ।... আমাদের বাহিনী শেষ হয়ে গেছে। মারজে রাহেত তারা লুটে নিয়েছে।” জালাবা বিন আইহাম তশতরী হতে সুরাপাত্র উঠায়। চাকরানী তাতে মদ ঢেলে দেয়ার জন্য মদের পেয়ালা নিয়ে সামনে এগিয়ে যায়। জাবালা সূরাপাত্র তুলে তীব্রবেগে তা দূতের দিকে ছুঁড়ে মারে। দূত নিকটেই দাঁড়িয়ে ছিল। সূরাপাত্র তার মাথায় গিয়ে আঘাত করে । দূত চক্কর খেয়ে পড়ে যায়। জাবালা চাকরানীর হাত থেকে মদের পেয়ালা কেড়ে নিয়ে তার মুখে ছুঁড়ে মারে এবং লম্বা লম্বা পা ফেলে হনহন করে সেখান থেকে চলে যায়। গাসসানী বাদশার মহল জুড়ে মাতম শুরু হয় । মারজে রাহেতের পলায়নপর গাসসানী সৈন্য বসরায় আসতে থাকে এবং বসরা মাতমের শহরে পরিণত হয়। আসল মাতম তাদের বাড়ী-ঘরে চলছিল, যাদের পুত্র, ভাই এবং পিতা এ ফাদের শিকার হয়ে মারা গিয়েছিল, যা হযরত খালিদ (রা.)-এর মুজাহিদ বাহিনীর জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল। এই মাতমের সঙ্গে সঙ্গে এক চাপা ভীতিও এসেছিল । এই চাপা ভীতি তাদের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল । “তাদের তীর বিষ মিশ্রিত হয়। সেই তীর কারো সামান্য লাগলেই সে মারা যায়।” “তাদের ঘোড়া ডানাবিশিষ্ট । বাতাসের সঙ্গে কথাবার্তা বলে।” “এই মুসলমানদের রসূল যাদুকর ছিল। এসব তারই জাদুর ফসল ।” “তাদের সামনে লাখ লাখ সৈন্যও দীড়াতে পারে না।” “শুনেছি তারা বড়ই নরম দিলওয়ালা ৷ যারা তাদের সামনে আত্মসমর্পণ করে তাদেরকে বুকে টেনে নেয়।” “যে শহরে তাদের যুদ্ধ হয়, সে শহরের প্রতিটি ইট পর্যন্ত তারা খুলে নেয়।” “কাউকে জিন্দা ছাড়ে না। যোদ্ধাদের ধরে নিয়ে যায় ।” থমথমে কণ্ঠের এমন আওয়াজও শোনা যায় “তাদের ধর্ম সঠিক বলে মনে হয়। তারা আল্লাহ ও তার রসূলকে মানে । এটাই তাদের শক্তি । জ্বিনদের দ্বারাও লড়াই করে।” ছদএ.11000109.0017

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।