সি টি ৯ শপ পন ৯৭৯ ৯ শি শন ৯ পপ শপ সস সপ শপ সপ সপ পপ পপ সস পপ শী ৯ ৯ ৯ ৯ সস সস সপ সত “তোমার এত দুঃসাহস?” জাবালা মেয়েটিকে তার বেষ্টনী থেকে পৃথক করে এক টানে সামনে এনে দীড় করায় এবং কঠিন রাগের সঙ্গে বলে “এমন কোন নারী আছে যে আমার শরীর অপছন্দ করতে পারে?” “তোমার ভাগিনী!” মেয়েটি কাদ কীদ কণ্ঠে চিৎকার করে বলে “তোমার বোনের মেয়ে।” জাবলা বিন আইহাম এ কথা শুনে জোরে হেসে ওঠে। “বিজয়ের খুশির নেশা শরাবের নেশা থেকেও ঝাঝালো হয়” জাবালা বলে। তার স্বর কাপছিল “কাল যখন আমার নিকট সংবাদ আসবে যে, মুসলমানরা পরাস্ত হয়েছে এবং তাদের কেউ প্রাণ নিয়ে পালাতে পারেনি, তখন আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে ।” তার ভাগিনী কাদতে কাদতে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যায়। এক পর্যায়ে এ ক্ষণ এসে যায় যখন জাবালা মুসলমানদের উপর নিজের বিজয়ের খবর শোনার জন্য মুখিয়ে ছিল। সে পায়চারী করছিল আর মনে মনে ভাবছিল, এতক্ষণ খবর পৌঁছে যাবার কথা ছিল। এক সময় সে পায়চারি ছেড়ে বাগানে গিয়ে বসে। এক মধ্য বয়স্কা চাকরানী তশতরীতে মদের পাত্র এবং পেয়ালা নিয়ে তার দিকে যাচ্ছিল। ওদিক দিয়ে দারোয়ান দ্রুতগতিতে তার কাছে এসে পৌঁছে। “কেউ এসেছে কী?” জাবালা অস্থির হয়ে দারোয়ানের কাছে জানতে চায় “কেউ মারজে রাহেত থেকে এসেছে?” “দূত এসেছে” দারোয়ান থমথমে গলায় বলে । “সে আহত ।” “তাকে পাঠাও” জাবালা সোৎসাহে দীড়াতে দীড়াতে বলে “দূত বিজয়ের খবর এনেছে । তাকে জলদি আমার কাছে পাঠিয়ে দাও।” চাকরানী তশতরী হাতে তার নিকটে দীড়িয়ে ছিল। ওদিক থেকে এক আহত ব্যক্তি আসছিল। “বল, তুমি বিজয়ের সুসংবাদ এনেছ” জাবালা বিন আইহাম বলে । আহত দূত কিছুই বলে না। সে নিকটে আসে । তার পোশাক রক্তে রঞ্জিত ছিল। তার মাথা ছিল প্রি বাধা । “তুমি কি আহত হওয়ায় কথা বলতে পারছ না?” জাবালা বড় গলায় জিজ্ঞাসা করে। “বলতে পারি” দূত বলে। “কিন্তু যে খবর এনেছি তা নিজ মুখে আপনাকে শোনানোর সাহস নেই আমার ।” ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।