Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সপ শপ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ অপ ৯ হযরত খালিদ (রা.) রাতে হযরত আবু উবায়দা ইবনুল যাররাহ (রা.)- এর প্রতি এই মর্মে পত্র লিখে পাঠান যে, তিনি যেন বসরার নিকবর্তী এলাকায় হযরত খালিদ (রা.)-এর সাথে এসে মিলিত হন। বসরা ছিল গাসসানীদের রাজধানী । গাসসানী এবং রোমীয়রা সম্মিলিতভাবে বসরার প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করছিল । মুজাহিদদের আরেকটি বড় পরীক্ষা এখনও বাকী ছিল। শু যারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা*আলা প্রেরিত রাসূল হিসেবে মানেনা এবং আল্লাহ তা“আলাকে এক ও শরীকহীন মনে করে, তারা এখনও পর্যস্ত সমরশক্তিকে সংখ্যার কম-বেশি এবং অস্ত্রের উন্নতা ও অনুন্নতা দ্বারা পরিমাপ করছিল । তারা এ প্রশ্নের কোনো সদুত্তর পাচ্ছিল না যে, মুসলমানরা কীভাবে এবং কোন্‌ শক্তি বলে লাগাতার বিজয় অর্জন করছে। কিন্তু স্বীয় বাহিনী এবং ঘোড়ার আধিক্য ও উন্নততর অস্ত্রের কারণে তাদের এমন দন্ত ছিল যে, তারা ভাবতেই পারে না, মানুষের মাঝে অন্য কোনো শক্তিও থাকতে পারে।” আর সে শক্তি হলো আকীদা ও মাযহাবের সত্যতা । গাসসানী বাদশা জাবাল বিন আইহাম বসরায় অত্যন্ত অধৈর্যের সঙ্গে এই খবরের অপেক্ষায় ছিল যে, মারজে রাহেতে তার ধোকা সফল হয়েছে এবং মুসলমানরা গাজর-মূলার মত কাটা পড়েছে । সে ধরেই নিয়েছিল যে, মুসলমানরা পরাজিত হয়েছে। শেষ তথ্য হিসেবে সে জেনেছিল যে, মুসলমানদের জন্য মেলারূপে ফাদ তৈরি করা হয়েছে এবং মুসলমানেরা অতি দ্রুত সে ফাদের দিকে ছুটে আসছে। জাবালার ধরন-প্রকৃতিই বদলে গিয়েছিল । গত রাতে সে তার মহলে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সে অনুষ্ঠানে মদের অসংখ্য “বোতল খালি হয়েছিল। জাবালা বিন আইহাম মদে সন্তরণ করে নেশায় উডডীন যুবক হয়ে গিয়েছিল। তার আচরণ বার্ধক্যকে উপহাস করছিল। সে এটা দেখেছিল না যে, হেরেমের যুবতী মেয়েরা তার যৌনলুপ্ততায় ভেংচি কাটছিল এবং তাদের মধ্য হতে কেউ কেউ কয়েদখানা হতে বের হয়ে পছন্দের পুরুষ বাছাই করে নিয়ে মহলের বাগিচায় অদৃশ্য হয়ে যায়। স্বয়ং জাবালার নেশার ঘোর এত বৃদ্ধি পেয়েছিল যে, উক্ত অনুষ্ঠানে এক সুন্দরী ও যুবতী নারী তার সামনে দিয়ে অতিক্রম করতে গেলে সে এ মেয়েটিকে ধরে ফেলে এবং তাকে নিজের বাহুতে ঝেষ্টন করে তার সঙ্গে দুর্বল যৌনাচার করছিল । মেয়েটি তার হাত থেকে উদ্ধার পেতে ছটফট করছিল। ছএদএ.11000109.0017

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।