নস ৯ শপ ৯ ৯ শপ শপ ৭ পপ ৭ ৯ ৯ ৭৯ ৯ শী পপ সী সস সন ৯ ৯ সত “পেছনে তাকিয়ে দেখ” এক গাসসানী অশ্বারোহী চিৎকার করে বলে। “এরা মুসলমান অশ্বারোহী মনে হচ্ছে।” পশ্চাৎ হতে আগত অশ্বারোহী ইউনিট মুসলমানদেরই ছিল । এরা ছিল মুসলমানদের পেছনের অংশ । এই অশ্বারোহীরা গাসসানী অশ্বারোহীদের ঘেরাও করে ফেলেছিল। গাসসানীরা এভাবে পশ্চাৎ হামলার জন্য প্রস্তুত ছিল না। তাই তাদের বাহিনী ছত্রভঙ্গ হতে হতে থেমে যায়। এদিকে হযরত খালিদ (রা.) তার সঙ্গে থাকা বাহিনীকে আক্রমণের নির্দেশ দেন। এতে গাসসানীরা ঘেরাওয়ের মধ্যে পড়ে সংকুচিত হতে থাকে । পরে তারা এমনভাবে সংকুচিত হয় যে, তাদের ঘোড়া ডানে-বামে বা আগে-পিছে যাবার জায়গা পায় না। এর পাশাপাশি হযরত খালিদ (রা.) উদ্্রারোহী তীরন্দায মুসলিম বাহিনীকে মেলায় ছগ্মাবরণে আসা সৈন্যদের প্রতি তীর ছোড়ার নির্দেশ দেন। আরেক দলকে শত্রুপক্ষের পার্শ্ব বাহিনীর উপর হামলা করার জন্য পাঠান। তারা গাসসানীদের সম্মুখ দলের উপর প্রচণ্ড হামলা চালায় । এটা ছিল মেধা ও জযবার লড়াই । গাসসানী পদাতিক সৈন্যদের ভরসা ছিল অশ্বারোহী দলটির উপর, যারা তখন মুসলিম অশ্বারোহীদের তলোয়ারে কচুকাটা হচ্ছিল অথবা প্রাণ বাচাতে পালিয়ে যাচ্ছিল। হয়রত খালিদ (রো.)-এর চেষ্টা ছিল, দুশমনদের পশ্চাতে যাওয়া । যাতে শক্ররা পালিয়ে শহরে না যেতে পারে। হযরত খালিদ (রা.)-এর নির্দেশে গাসসানীদের তাবুতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তীবুগুলো মেলার জন্য স্থাপিত ছিল। অগ্নিশিখা গাসসানীদের কলজে কীপিয়ে দেয় । এটা দেখে তাদের মনোবল সম্পূর্ণ ভেঙ্গে যায় যে, তারা মুসলমানদের জন্য যে জাল পেতেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। বরং উল্টো মুসলমানদের জালে তারাই জড়িয়ে পড়েছে। গাসসানীদের পা নড়বড়ে হতে থাকে । তাদের প্রাণহানি এত বেশি পরিমাণ হয় যে, নিজেদের রক্ত দেখে তারা নিজেরাই ভীত হয়ে পড়ে । পরিশেষে উপায় না দেখে তারা পালাতে শুরু করে। হযরত খালিদ (রা.) বারবার এ ঘোষণা করাচ্ছিলেন যে, তোমাদের শহর বাচাতে চাইলে কেউ শহরে যাবে না, সকলে শহরের বাইরে থাক। সন্ধ্যা পর্যন্ত হযরত খালিদ রো.) এ শহর হতে মালে গনীমত এবং অনেক যুদ্ধে যাদের স্বামী, ভাই, পিতা এবং পুত্র নিহত হয়েছিল। ছএদএম.11000109.001)
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।