Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯ পপ পপ ৯ সপ সপ ৯১ এ আস ৯ ৯ এপ ৯ মুজাহিদ বাহিনী তাদের পশ্চাৎ হতে ঘোড়সওয়ারদের দৌঁড়ে আসতে শুনতে পায়। সেদিকে তাকালে দেখা যায় গাসসানীদের একটি অশ্বারোহী দল তলোয়ার বর্শা উচিয়ে তুফানের মত ধেয়ে আসছে। এটাই ছিল সেই জাল যা জাবালা বিন আইহাম হযরত খালিদ (রা.)-এর জন্য বিছিয়ে রেখেছিল। তাদের সংখ্যা ছিল মুসলমানদের তিনগুণ । মুজাহিদরা ক্লান্তও ছিল। পাঁচ দিন তারা মরুভূমির সফরের পর বিরামহীন অগ্রযাত্রা এবং যুদ্ধ করে আসছিল । গাসসানী বাদশা ঠিকই চিন্তা করেছিল যে, মুসলমানরা নিশ্চয় সফরের বিন্যাসে আসছে। তাদের যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হতে কিছুটা সময় লাগবে । এ সময়ের মাঝে তাদের উপর এমনভাবে হামলা করা হবে যে, যাতে তারা সামলানোর সুযোগ না পায়। সে মুসলমানদের সংখ্যার স্বল্পতার বিষয়টিও নজরে রেখেছিল এবং এই বিশ্বাস রেখেছিল, মুসলমানরা মেলায় উপস্থিত লোকদের মেলার সাধারণ লোক মনে করে অপ্রস্তুত থাকবে । গাসসানীদের জানা ছিল না যে, হযরত খালিদ (রা.) একজন অভিজ্ঞ সেনাপতি ছিলেন । আকম্মিক আক্রমণের অভিজ্ঞতা তার ছিল। তার এই অনুভূতি পুরো মাত্রায় ছিল যে, তিনি যতই শক্রদেশের অভ্যন্তরে ঢুকছেন হামলা এবং গেরিলা আক্রমণের আশংকা তত বৃদ্ধি পাচ্ছিল। এই জন্য তিনি সৈন্যদের এমনভাবে বিন্যস্ত করে রাখেন, যেন তাদের প্রতি হঠাৎ আক্রমণ হলেও তারা হামলার মোকাবেলা করতে পারে। মুসলমানদের পশ্চাৎ হতে গাসসানীদের যে অশ্বারোহী বাহিনী তুফানের মত ধেয়ে আসছিল তা মুসলমানদের কুপোকাত করার জন্য যথেষ্ট ছিল। হযরত খালিদ রো.)-এর দৃষ্টি এ অশ্বারোহী দলটির প্রতি নিবদ্ধ ছিল আর তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত ও স্থির । পরিস্থিতির চাপে মুসলিম বাহিনী সংকুচিত হয়ে যায়। এ সময় হযরত খালিদ (রা.) উচ্চ আওয়াজে নারাধ্বনি দেন, মুজাহিদরা বজ্ধ্বনির মত তার জবাব দেয় । এর সাথে সাথে তিনি উচ্চ আওয়াজে কিছু নির্দেশনাও দান করেন। “খোদার কসম! আমরা এ ধাক্কা অচিরেই সামলে নিব” হযরত খালিদ (রা.) অত্যন্ত উচু আওয়াজে বলেন “আল্লাহর নামে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অস্ত্র ধর।” গাসসানীদের অশ্বারোহী বাহিনীটি খুবই দ্রুতগতিতে নিকটে আসছিল । তাদের পশ্চাৎ এবং ডান দিক হতে আরেকটি অশ্বারোহী দলের আবির্ভাব হয়। অনেক ঘোড়া একত্রে পাল্লা দিয়ে দৌড়ে ছুটে আসছিল । তাদের মুখ ছিল গাসসানী অশ্বারোহী ইউনিটের দিকে । ছএদএ.11000103.0017

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।