Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

গাসসানী বাদশা জাবালা রাগে ফেটে পড়ে । পারস্যদের মত সে-ও বারবার বলছিল যে, এই হীন মুসলমানদের কীভাবে সাহস হলো তার রাজত্বের এলাকায় প্রবেশ করার । সে তার গোয়েন্দা পাঠিয়ে জেনে নেয় যে, মুসলমানরা কোন দিক থেকে আসছে এবং তাদের সৈন্যসংখ্যা কত? সে সর্বশেষ এই তথ্য পায় যে, হযরত খালিদ (রা.) দামেক্ক হতে কিছু দূরে রয়েছেন। তিনি মারজে রাহেত হয়ে দামেস্ক পৌঁছবেন। “মারজে রাহেত।” জাবালা গাসসানী বলে এবং চিন্তায় পড়ে যায় এরপর উত্তেজিত হয়ে বলে “মারজে রাহেত ... সে সময়ে সেখানে মেলা বসে না?” “মেলা শুরু হয়েছে” কেউ জবাবে বলে। জাবালা তখনই তার সালারদের ডেকে পাঠায় । সালাররা এলে তাদের কিছু দিক-নির্দেশনা দেয় এবং বলে যে, এ নির্দেশনা যেন এখন থেকেই কার্যকর করা হয়। এটা ছিল একটি জাল, যা জাবালা খালিদ বাহিনীর উদ্দেশে মারজে রাহেতের মেলায় পেতেছিল। জাবালা বলে । “মুসলমানরা এই ভেবে খুশি মনে আসছে যে, তাদের পথিমধ্যে কথা কয় না তারা আরব বদ্দুদের আনুগত্য মেনে নেবে! আমরা মারজে রাহেতেই তাদের নিঃশেষ করে দিব।” হযরত খালিদ (রো.) মারজে রাহেতের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন । মেলার অনুষ্ঠান তাদের নজরে পড়ছিল। অনেক বড় মেলা ছিল। এটা গাসসানীদের কোনো আনন্দানুষ্ঠান ছিল। হাজার হাজার মানুষ সমবেত ছিল। খেলাধুলা হচ্ছিল। ঘোড়াদৌড় এবং উটের দৌড়ও চলছিল । কোথাও নাচ হচ্ছিল কোথাও গান চলছিল । একটি বিস্তৃত ময়দান ছিল, যা ছিল লোকে পরিপূর্ণ ৷ মানুষের সংখ্যা ২০ হাজারের মত ছিল। হযরত খালিদ (রা.)-এর সৈন্যরা যখন মেলার আরো কাছে আসে তখন আনন্দানুষ্ঠানের লোকেরা দেখতে দেখতে সৈন্যরূপ ধারণ করে যুদ্ধ-বিন্যাসে চলে আসে। অশ্বারোহীরা এক প্রাটুন সৈন্য হয়ে যায়। প্রত্যেক লোক তলোয়ার বা বর্শা দ্বারা সুসজ্জিত ছিল। মহিলা এবং বাচ্চারা দৌড়ে বসতিতে চলে যায়। ভীড় করে থাকা লোকজন যারা সৈন্যের রূপ পরিগ্রহ করেছিল এভাবে ডানে-বামে ছড়িয়ে পড়তে থাকে যেন তারা মুজাহিদ বাহিনীকে ঘেরাওয়ের আওতায় আনতে চায়। ছদএম.11000109.0010

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।