সস সপ সস অপ সপ আপ এ ৯ ৯ ৯ পপ ৯ ৯ সপ পপ ০৯ পপ শপ ৯ ৯ ৯ পপ ৭ ৯৯ পপ ৭৮ ৯ ৯ পপ “কিছু আছে, কিছু চলে গেছে” এক বয়স্ক ঈসায়ী বলে “তারাই আমাদের জানিয়েছে যে, আপনাদের সৈন্যরা লুটপাট করে না । যুবতী ও কুমারী নারীদের প্রতি হাত তোলে না। আর আপনারা এমন শর্তে মিত্রতা স্থাপন করেন, যা বহন করা কারো উপর ভারী হয় না।” “আর যে আমাদের শর্ত কবুল করে না তার পরিণাম অন্য কিছু হয়” সালার বলেন। “হে মদীনার সালার!” ঈসায়ী নেতা বলে “বলুন, আপনাদের শর্ত কী?” “তাই যা তোমাদের পিঠ বহন করতে পারবে এবং কোমর ভাঙ্গবেনা” সালার বলেন “কর । ... আমরা নিজেরাই একথা লিখব, যে ব্যক্তি কর আদায়ে সক্ষম নয় তার থেকে কিছু নেয়া হবে না।” “আর কিছু?” “মুসলমানদের সৈন্যবাহিনী অথবা কোনো কাফেলা যদি এ পথ দিয়ে যায়, তাহলে এই বসতিওয়ালাদের দায়িত্ হবে, যেন তাদের উপর হামলা না করা হয়” সালার বলেন “যদি তারা এখানে অবস্থান করতে চায়, তাহলে তাদের প্রাণীদের দানা-পানির ব্যবস্থা করা বসতিওয়ালাদের যিম্মাদারী হবে । তাদের এমন কোনো প্রয়োজন যদি দেখা দেয়, যা বহন করা তোমাদের সামর্থ্যের বাইরে নয়, তা তোমরা বহন করবে । আমাদের কোনো সৈন্য বসতির কোনো ঘরে প্রবেশ করবে না। তোমাদের ইজ্জত ও জান-মালের নিরাপত্তার দায়িত্ আমাদের থাকবে । রোমীয়, গাসসানী কিংবা পারসিকদের পক্ষ হতে তোমাদের প্রতি কোনো ধমক এলে কিংবা তোমাদের উপর তারা হামলা করলে তার জবাব আমরা দিব ।” উভয় বসতিতে একই ঘটনা ঘটে । সে যুগে সৈন্যদের মাঝে এই প্রথা চালু ছিল, কোনো বসতি অধিকার করলে সেখানে ব্যাপক লুটতরাজ করা হত। কোনো মহিলা তাদের হাত থেকে রেহাই পেতনা । যে এলাকা তাদের সামনে মাথা নত করত তাদের সঙ্গে বিজয়ী ফৌজ আরও জঘন্য আচরণ করত। কিন্তু এই দৃষ্টান্ত মুসলমানরা কায়েম করে, যে বন্ধুত্বের হাত বাড়ায় তাকে নিজের আশ্রয়ে নিয়ে নেয় এবং তার ইজ্জত হেফাজত করাকে নিজেদের কর্তব্য মনে করে । এরই প্রভাবে কাফের বসতিগুলো মুসলমানদের সঙ্গে বন্ধুত্বে চুক্তিতে আবদ্ধ হচ্ছিল। হযরত খালিদ (রা.) যখন জানতে পারেন যে, সাখানা এবং কদামার অধিবাসীরা আনুগত্য মেনে নিয়েছে। তখন তিনি সেখানকার প্রশাসক নিযুক্ত করে উভয় দলকে নিজের কাছে ডেকে নেন। ছএএম.11000103.0010
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।