Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

কিছুক্ষণ না যেতেই কেল্লার দরজা খুলে যায় এবং ঈসায়ী নেতা বাইরে বেরিয়ে আসে । তারা হযরত খালিদ (রা.)-কে জিজ্ঞাসা করে, তিনি কোন শর্তসাপেক্ষে সন্ধি করতে চান? “কর আদায় করবে” হযরত খালিদ (রা.) বলেন “এবং এখান দিয়ে মুসলমানদের যে বাহিনী যাবে তাদের খাদ্য-পানীয়ের ব্যবস্থা তোমাদের জিম্মায় জন্য স্থান করে দিবে ।” “আপনাদের সৈন্যরা লুটতরাজ করবে না তো?” এক ঈসায়ী নেতা জানতে চায়। হেফাজতের জিম্মাদারী আমাদের হবে” হযরত খালিদ (রা.) বলেন। “অন্য কোনো বাহিনী তোমাদের উপর হামলা করলে মুসলমানরা তোমাদের সাহায্যে পৌঁছে যাবে । তোমরা শুধু গাসসানী ও রোমীয়দের সঙ্গ দিবে না।” “ইবনে ওলীদ!” এক নেতা বলে। “আমরা আপনার ব্যাপারে যেমন শুনেছি তেমনিই পেলাম । এখন থেকে আপনি আমাদেরকে বন্ধু হিসেবে পাবেন ।” ঈসায়ীদের সর্বোচ্চ নেতা হযরত খালিদ (রা.)-কে উন্নত জাতের একটি ঘোড়া উপহার হিসেবে প্রদান করে। ঘোড়াটি খুবই মূল্যবান ছিল । এটা ছিল দ্বিতীয় কেল্লা, যা হযরত খালিদ (রা.)-এর পদতলে এসে লুটিয়ে পড়েছিল আর হযরত খালিদ (রা.) কৃতজ্ঞতা জানাতে আল্লাহর দরবারে সেজদাবনত হন। গ ওদিকে সাথানা এবং কদামায় একটি মোজেযা ঘটে যায়। উভয় বাহিনীর সালারদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। একটি আশংকা এই ছিল যে, তারা শত্রু দেশের বেশি গভীরে চলে যাচ্ছিল। দ্বিতীয় আশংকা ছিল, আরাক থেকে সৈন্যরা চলে গিয়েছিল। তাদের এই এলাকায় থাকা এবং সেখানকার লোকদের নিয়ে মোকাবেলা করতে আসা অনিবার্য ছিল। সবচেয়ে বড় আশংকা যা ছিল, তা হলো, উভয় সালারের কাছে মাত্র একটি করে বাহিনী ছিল। উভয় বাহিনী প্রায় একই সময় নিজ নিজ গন্তব্যে পৌঁছে । উভয় সালার নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে, মোকাবেলা যদি বেশি সংখ্যক সৈন্যের সঙ্গে হয় তাহলে তারা একস্থানে থেকে লড়াই করবে না; বরং স্থান পরিবর্তন করে করে লড়বে এবং শক্রদের বিক্ষিপ্ত হয়ে যেতে বাধ্য করবে । তারা এটাও চিন্তা করে রাখেন যে, কোনো অবস্থাতেই হযরত খালিদ (রা.)-এর কাছে সাহায্য চাইবেন না। কেননা, তিনিও এক কেল্লায় হামলা করতে গেছেন। ছদএ.11000109.0017

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।