৯ সস পপ ৯ পপ শপ পপ সপ ৯ পপ পি ৭ পপ ৭ সত পপ শপ পপ পপ ৮ ৯ পপ সস পপ সপ সপ পপ ০ শপ সপ সত হযরত খালিদ (রা.) সালার হযরত আবু উবায়দা ইবনুল যাররাহ (রা.)- এর নামে একটি পত্র লেখান এবং একজন দৃতকে পত্রটি দিয়ে বলেন, ফজরের নামায পড়েই তুমি রওনা হয়ে যাবে এবং এ বার্তা আবু উবায়দাকে দিয়ে আসবে। হযরত আবু উবায়দা (রা.) এ ২৮ হাজার মুজাহিদদের একাংশের সালার ছিলেন, যাদের আমীরুল মু'মিনীন হযরত আবু বকর (ো.) তৈরি করে সিরিয়া বিজয়ের জন্য পাঠিয়েছিলেন । এঁ সেনাদলকে চার ভাগে ভাগ করা হয়েছিল এবং প্রতিটি দল সিরিয়ার সীমান্ত এলাকায় একে অন্যের থেকে দূরে বিভিন্ন স্থানে পৌঁছে গিয়েছিল। সালার আবু উবায়দা (রা.) যাবিয়া অঞ্চলে ছিলেন৷ হযরত খালিদ (রা.) তার বরাবর পত্র প্রেরণ করেন এই মর্মে যে, তিনি যেন সেখানেই থাকেন এখন যেখানে আছেন। যতক্ষণ পর্যন্ত হযরত খালিদ (রা.)-এর পক্ষ হতে তাঁকে কোনো নির্দেশ না দেয়া হয় সে যেন কোনো পদক্ষেপ না নেয়। “আর আমি তাদমুর যাচ্ছি” হযরত খালিদ (রা.) তার সালারদের বলেন “তাদমুর একটি কেল্লার নাম । সেটা পদানত করা সহজ হবে না। এই জন্য সেটা জয় করার দায়িত্বে আমি নিজেই থাকব । ... আমার বন্ধুগণ! জানা নেই, জীবিত অবস্থায় একে অপরের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হবে কিনা । মনে রাখবে, আমরা আল্লাহর দরবারে একত্রিত হলে না আল্লাহর সামনে লজ্জিত হব, না একে অপরের সামনে ।” গু হযরত খালিদ (রা.) এর সঙ্গে যে মুজাহিদ বাহিনী ছিল তাদের সংখ্যা পুরো ৯ হাজার ছিল না। এই সৈন্যদেরকেই তিনি তিনভাগে ভাগ করেন। প্রত্যেক দলের দায়িত্ব ছিল এক একটি এলাকা বিজয় করা । হযরত খালিদ (রা.) স্বীয় বাহিনীকে এভাবে বিভক্ত করে মারাত্মক এক ঝুঁকি নিয়েছিলেন। কিন্তু তার আল্লাহর সত্তা ও রসূলের ইকাবের (ঝাপ্ডার) উপর এত আস্থা ছিল যে, তিনি মারাত্মক চ্যালেঞ্জ সত্ত্বেও এ ঝুঁকি গ্রহণ করেন। প্রভাত হতেই হযরত খালিদ রো.) তাদমুর অভিমুখে রওনা হয়ে যান। দুই সালারও নিজ নিজ বাহিনী নিয়ে সাখানা এবং কদামার উদ্দেশে রওনা হন। হযরত খালিদ (রোা.) তাদমুরে পৌঁছেই কেল্লা অবরোধ করে ফেলেন। এখানেও ঈসায়ীদের সৈন্য ছিল। হযরত খালিদ (রা.) নারাধ্ৰনি দিয়ে কেল্লার উপর চড়াও হন। তিনি বারবার ঘোষণা দেন যে, কেন্পরাটি তার হাতে সোপর্দ করা হোক । দেখা যায়, কেল্লার প্রতিরোধে লড়াইকারীদের মাঝে কোনো আন্তরিকতা ও প্রেরণা ছিল না। ছদএম.11000103.0010
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।