সস সপ সপ ৮ ৯ ৯ সপ সপ সস সপ ৯ শপ পপ ৯ সপ ৯ পপ ৯ শপ ৯ শপ শপ শপ পপ পপ শী ০ সি সফররত অবস্থাতেও যখন এ ঝাণ্তাকে দেখতেন, তখন দীর্ঘ সময় ধরে তার দৃষ্টি ঝাণ্ডার দিকে নিবদ্ধ থাকত। সম্ভবত এই চিন্তা তাকে উদ্বিগ্ন করে তুলেছিল যে, তিনি মাতৃভূমি হতে অনেক দূরে একটি শক্তিধর রাষ্ট্র বিজয় করতে এসেছেন। কিন্তু তার কথাবার্তা এবং মুচকি হাসির মাঝে উন্নত ও তাজা মনোবল সুস্পষ্ট প্রতিভাত হচ্ছিল। রাতে হযরত খালিদ (রা.) তার সালারদের ডেকে পাঠান । “নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহীম” হযরত খালিদ (রা.) বলেন। “জয়-পরাজয় তারই হাতে । আমরা আল্লাহর নামেই লড়ি। জান তার নামেই কুরবানী করি। ... আমার বন্ধুগণ! কীভাবে শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহ তাআলার, যিনি এখানে আসার পূর্বেই তোমাদের ভীতি ইসলামের দুশমনদের মনে গেঁথে দিয়েছেন। খবরদার! অহঙ্কার করবে না। একথা ভুলবে না যে, আমাদের সঙ্গে এ ঝাণ্তা আছে, যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে সঙ্গে রাখতেন। এটা শুধু ঝাণ্ডাই নয়; এটা আমাদের রসূলের পবিত্র আত্মার স্মারক, যা আমাদের সঙ্গে আছে। ... “তোমরা ধৈর্যধারণ করেছ, কষ্ট বরদাশত করেছ এবং এমন বীরতৃাথা রচনা করেছ, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের দিক-নির্দেশনা দিতে আলোকবর্তিকা হবে। আমাদের আরও দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আর সেই দৃ্টান্তই ইসলামকে জীবিত রাখবে ।” এ জাতীয় আরও কিছু কথা বলে হযরত খালিদ (রা.) পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনা দান করেন। তিনি দুই বাহিনীর সালারদের বলেন, তারা যেন সামনের দু'টি এলাকা অধিকার করতে রওনা হন। একটি হলো সাখানা আর অপরটি হলো কদামা। হযরত খালিদ (রা.) তাদের বলেন যে, এক একটি সৈন্যদল দ্বারাই তাদের এ দু'টি বসতি করায়ত্ত করা চাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী বসতি দু'টি ছোট ছোট কেল্লা অথবা কেন্পা সদৃশ ইমারতের সমষ্টি ছিল। খালিদ (রা.) সালারদের বলেন “আরাকের পরাজিত সৈন্যরা সেখানে পৌঁছে গেছে। ঈসায়ী এবং রোমীয়রা আরাক পরাজয়ের প্রতিশোধ অবশ্যই নিবে। তোমাদের কঠিন বাধার মুখোমুখী হতে হবে । কখনো পিছপা হবে না । আমি সাহায্য প্রস্তুত করে রাখব। আল্লাহ তা'আলা আমাদের এই ঘাঁটি প্রদান করেছেন। আমি তোমাদের সাহায্যে পৌঁছে যাব। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন।” ছএদএ.11000103.0010
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।