“এখন বলুন, হে মদীনার সালার।” রোমীয় সালার জিজ্ঞাসা করে “আপনার অন্য শর্ত কী? আমাদের যুবতী মেয়েরা এবং বাচ্চারা আপনার সৈন্যদের থেকে নিরাপদ থাকবে?” “আমরা তোমাদের মেয়েদের তুলে নিতে আসিনি হে রোমীয় সালার!” হযরত খালিদ (রা.) বলেন “আমরা কর নিব। অন্য কোন শস্য বা উৎপাদিত বস্তুও নিব না। যদি তুমি আরও কতক্ষণ লড়াই করতে এবং আমরা জোরপূর্বক কেল্লা দখল করতাম, তাহলে আরাকের প্রতিটি ইট খুলে ফেলতাম এবং ভেতরে লাশের স্তূপ পড়ে থাকত । তুমি নিরাপদে এসেছ, আবার নিরাপদে ফিরে যাও। মেয়েদের, বাচ্চাদের এবং তাদের মাতাদের সঙ্গে করে নিয়ে যাও। ... অন্তরে এ কথার বিশ্বাস রাখ যে, আমরা লুটতরাজ করতে আসিনি । আমরা কিছু দিতে এসেছি। এই হলো আমাদের আকীদা-বিশ্বাস; ইসলাম । এ ব্যাপারে ভেবে দেখার পরামর্শ রইল ।” এসেছিল । ভয় এই ছিল যে, হযরত খালিদ (রো.) তাদের হত্যা করে ফেলবেন এবং কেন্পার অভ্যন্তরে কিছুই আস্ত রাখবেন না। কিন্তু হযরত খালিদ (রা.) কর ছাড়া অন্য কোনো শর্ত আরোপ করেননি । এখন রোমীয় সালার ও ঈসায়ী নেতারা ভীত ছিল না, বরং বিস্বয়াবিভূত ছিল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে, কোনো বিজেতা পরাজিতদের সঙ্গে এভাবে মন খুলে কথা বলতে পারে । তাদের উপর কঠোরতা শুধু এই করা হয় যে, কেবল সৈন্যদের কেল্লা হতে বের করে দেয়া হয়। বাকী সমস্ত লোকজন শান্তি ও নিরাপত্তার সঙ্গে সেখানেই অবস্থান করতে থাকে। হযরত খালিদ (রা.) সেখান থেকে স্থানীয় পথপ্রদর্শক পেয়ে যান। আরাকের পরে দু'টি এলাকা ছিল। সাখানা এবং কদামা । হযরত খালিদ (রা.) আরাক অধিকার করে নিয়েছিলেন কিন্তু স্বীয় বাহিনীকে শহরের বাইরে তীবু স্থাপন করে রাখেন। রাতে হযরত খালিদ (রা.) স্বীয় সালারদের সঙ্গে বড় আবেগী ভাষায় আল্লাহর শোকর আদায় করেন। সন্ধ্যার পূর্বেই কেল্লাপতি অন্ত্র সমর্পণ করেছির্ল। এ্রতিহাসিকগণ লিখেন, সিরিয়ার সীমান্ত এলাকার কাছে পৌঁছে হযরত খালিদ (রা.)-এর চাল-চলনে কিছুটা পরিবর্তন এসে গিয়েছিল। তিনি লাল রংয়ের পাগড়ী মাথায় বেঁধে রাখতেন । মুসায়লামা কাজ্জাবের তলোয়ার তার কাছে থাকত। রসূলুল্লাহ সারাল্লাহু আলাইহি ওয়াসাল্লাসের প্রদত্ত পবিত্র ঝাপ্তা তার তাবুতে স্থাপন করা থাকত এবং বেশিরভাগ সময় দেখা যেত যে, হযরত খালিদ (রা.) এ পধিত্র ঝাপ্তার দিকে অনিমেষ লোচনে তাকিয়ে দাড়িয়ে আছেন। ছএদএম.11000109.0017
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।