Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস পপ পপ পি সত টি শপ সস ৯ শপ ০ পপ ৯৯ পপ ৯ পপ ৯ ৭৯ শপ পট পপ ৯ কপ পপ শপ সস সপ ৯ পপ ৯ সস পিস ০ সস ৮ ৯ আত বাহিনীকে জিন্দা নিয়ে আসতে পেরেছে যেখানকার বালু প্রথমে অন্ধ করে দেয়, এরপর শরীরকে শুষ্ক কাঠ বানায়, এরপর জ্বালিয়ে-পুড়িয়ে দেয়; সে মানুষ আসমানের দেবতাদেরও পরাজিত করতে পারে । ... আমি অপর কিছুই বলতে চাইনা এর বাইরে যে, এই কেল্লা তার হাতে তুলে দাও। আর যদি লড়তে চাও ইশ-জ্ঞান ঠিক রেখে কাজ করবে। কিন্তু কথা হলো, বিবেক তোমার সঙ্গ দিবে না।” ও বয়োবৃদ্ধ আলেম ও দরবেশ যখন কেন্পাপিতা এবং ঈসায়ী নেতাদের বলছিলেন যে, তারা হযরত খালিদ (রা.)-এর মোকাবেলা করতে চাইলে যেন মাথা ঠিক রেখে করে, তখন কেন্লার অভ্যন্তর হতে মুসলমানদের আহ্বান শোনা যাচ্ছিল। “দরজা খুলে দাও ... অস্ত্র সমর্পন কর ... আমরা কেল্লা পদানত করতে এসেছি... নিজেদের বাহিনী, মহিলা এবং বাচ্চাদের বাচাও ।” রোমীয় সালার ঈসায়ী নেতাদের সঙ্গে নিয়ে কেল্লার পাচিলের উপর আসে এবং সব দিকে ঘুরে ঘুরে দেখে । তাদের দৃষ্টিতে মুসলমানদের সংখ্যা এত বেশি মনে হয় না যে, তারা কেন্পা পদানত করে ফেলবে । কিন্তু তারা মুসলমানদের ঝাপ্তা ইকাব' দেখছিল, যা দেখে তাদের ভেতরে ভেতরে এক ধরনের ভীতি অনুভব হতে থাকে । “সমগ্র বাহিনী কি এই-ই?” রোমীয় সালার কাউকে জিজ্ঞাসা করে “এটা হতে পারে না।” “সকল সৈন্য এই-ই” কেউ জবাবে বলে। “তাদের উপর তীর বর্ষণ কর” রোমীয় সালার নির্দেশ দেয় “কাছে এলে বর্শা ছুঁড়ে মারবে ।” পাঁচিলের উপর হতে তীর বর্ষিত হতে থাকে। “খোদার কসম! এই তীর আমাদের ঠেকাতে পারবে না” হযরত খালিদ (রা.) উচ্চ কণ্ঠে বলেন “এমন তীর আমাদের,উপর অনেক বার বর্ষিত হয়েছে। তীরন্দাযদের সামনে পাঠাও । দরজার উপর আক্রমণ চালাও |... এবং সবাইকে জানিয়ে দাও যে, এটা হলো সিরিয়ার প্রথম কেল্লা । যদি আমরা প্রথম কেন্লায় হেরে যাই তাহলে পরাজয় আমাদের কপালের লিখন হয়ে যাবে ।” ছএদএ.11000109.0010

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।