৭৯ ৭ সপ এ পপ ৯ পপ ৯ ৯ ৯ পপ ৯ পপ ৯ আপ ৮ ৯ ৯ ৯ পপ ৯৮ ৮ ৯ ৮৯ ৭০৭৯ সপ নন ৯ সপ সত “তোমরা কী চাও?” হযরত খালিদ (রা.) জানতে চান। “নিরাপত্তা” প্রতিনিধি দলের নেতা জবাবে বলেত্ত “শহরের বাসিন্দারা নিরাপত্তা এবং নিজেদের জান-মাল ও ইজ্জত সংরক্ষণের উপযুক্ত মূল্য দিবে। “আমরা মূল্য নিই না” হযরত খালিদ (রা.) বলেন। “খোদার কসম! নিরাপত্তা চেয়েছো, নিরাপত্তাই পাবে । ... আমার বাহিনীর একজন সদস্যও কী কারো ঘরের কোনো বস্তুতে হাত দিয়েছে? কারো ইজ্জতের উপর হামলা করেছে?” “না” প্রতিনিধি দলের নেতা জানায় । “আমরা কেবল সেসব শহরের ধন-সম্পদকে গণীমতের মাল মনে করি, যার অধিবাসীরা পালিয়ে যায়” হযরত খালিদ (রা.) বলেন। “তোমরা নিজেদের ঘরে ছিলে এবং আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণও করনি, সেজন্য এটা আমার কর্তব্য যে, জন্য এক পয়সাও নিব না। ... যাও! যেমনি নিরাপদে এসেছ, তেমনি নিরাপদে চলে যাও।” “নিঃসন্দেহে এটা এ শক্তি যা আপনাকে প্রতি রণাঙ্গনে বিজয় দান করছে” প্রতিনিধি দলের নেতা বলে। ইতিহাসে এর কোনো ইশারা পাওয়া যায় না যে, হযরত খালিদ (রো.) হীরার অধিবাসীদের ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন কি না। অবশ্য স্পষ্ট ভাষায় এই তথ্য পাওয়া যায় যে, হীরার জনগণের মাঝে এই ভয়-ভীতি ছিল যে, মুসলিম বাহিনী তাদের ঘরে লুটপাট চালাবে এবং তাদের সুন্দরী নারীদেরকে নিজেদের শয্যাশায়িনী বানাবে। কিন্তু মুসলিম বাহিনী তাদের ঘরে ঘরে গেলেও তাদের উদ্দেশ্য ছিল শুধু এটা দেখা যে, সেখানে কোনো পারসিক সৈন্য লুকিয়ে আছে কি না। হীরাবাসী যখন মুসলমানদের এই উন্নত ভদ্রতা ও চারিত্রিক দৃঢ়তা দেখে এবং হযরত খালিদ (রা.) যখন তাদের এই বলে আশ্বস্ত করেন যে, এই শহরের বাসিন্দারা মুসলমানদের নিরাপত্তা বলয়ে থাকবে, তখন তারা এত বিমোহিত হয় যে, অনেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। হীরার লোকদের থেকে হযরত খালিদ (রা.)-এর একটি বিরাট লাভ এই হয় যে, নবমুসলিমরা এবং কয়েকজন গোব্রনেতা তীকে গুরুতুপূর্ণ বিষয়াদি সম্পর্কে অবহিত করে। ছএদএ.11000103.0010
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।