৬ ৬ শপ ৯ আশ ৯ ৯ পপ ৯ পপ শপ ০৯ সপ ৯ ৯ পপ ৯৯ ৯ সপ ৯ ৯ ০ ৯ ৯ ৯ আনত “আশ্রয়ও নিব” এক গাসসানী অশ্বরোহী বলে । “এবং মুসলমানদের বিরুদ্ধে লড়বও”। “তোমাদের আমাদের বিশেষ প্রয়োজন ।” রোমীয় সালারকে ডাকা হয়। সে নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে কয়েকটি প্রশ্ন করে এবং তাদের জন্য কেল্লার দরজা খোলার ব্যবস্থা করে। তারা রোমীয় সালারকে বিস্তারিতভাবে জানায় যে, মুসলমানদের সংখ্যা কত এবং তারা বর্তমানে কোথায়? পরের দিন প্রভাতেই হযরত খালিদ (রো.)-এর বাহিনী কেল্পায় গিয়ে পৌঁছে এবং কেনা অবরোধ করে নেয়। কেন্লায় থাকা ঈসায়ী বাহিনী কেল্লার দেয়ালে চলে আসে এবং সৈন্যদের একাংশকে কেল্লার বড় দরজা হতে কিছু দূরে দাঁড় করিয়ে রাখা হয়। এই অংশকে এই অবস্থার জন্য প্রস্তুত করে রাখা হয় যে, দরজা ভেঙ্গে গেলে এ বাহিনী যেন মুসলমানদের ভেতরে আসতে না দেয় এবং নির্দেশ পেলে বাইরে গিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করবে । কেন্প্রার বাইরে থেকে থেকে যুদ্ধের আহ্বান এবং নারাধ্বনি চলছিল । “কেন্্রা আমাদের হাতে তুলে দাও” হযরত খালিদ (রা.)-এর নির্দেশে রাফে বিন উমাইরা উচ্চ আওয়াজে বলে। "অন্যথায় প্রত্যেক গাসসানী কতল হওয়ার জন্য প্রস্তুত থাক। হাতিয়ার সমর্পণ কর। কাউকে বাইরে পাঠিয়ে দাও, যার সঙ্গে আলোচনা করে সন্ধির শর্তাবলী চূড়ান্ত হবে।” “হে মুসলমানরা!” উপর হতে এক কমান্ডার দৃঢ় কণ্ঠে বলে “এই কেন্লা তোমাদের এত সহজে পদানত হবে না।” ওকিদী লিখেন, কেল্লার অভ্যন্তরে একজন বয়োবৃদ্ধ আলেম ছিলেন। তিনি রোমীয় সালারকে ডেকে পাঠান । এ আলেমের যথেষ্ট মর্যাদা ও প্রভাব ছিল এবং গাসসানীরা তার নির্দেশ মানত ও তার প্রত্যেক কথাকে সঠিক বলে বিশ্বাস করত। “এই বাহিনীর ঝাণ্তার রং কি কালো?” আলেম জিজ্ঞাসা করেন। “হ্যা। পবিত্র পিতা!” রোমীয় সালার জবাবে বলে “তাদের ঝাণ্ডা চোখে পড়ছে, তা সাদা ও কালো রং বিশিষ্ট ৷” “এই বাহিনীই কি মরুভূমির এ পথ অতিক্রম করে এসেছে, যেখান দিয়ে কখনও কেউ অতিবাহিত হয় নি” আলেম জানতে চান। ছএএ.11000109.00107
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।