সপ সি সস পপ ৯ আআ পন ৯ ৯ পপ ৯ ৯ ৯ ৯ ৯ ৯৯৯ ০ ৯ আপ ৯ শপ সেওয়া বসতি। মুজাহিদ বাহিনীর উপর হামলা হতে পারে এই চিন্তায় হযরত খালিদ (রা.) আগেভাগে নির্দেশ দেন যে, চারণভূমির সকল পশু ধরা হোক এবং সেগুলোকে খাওয়া ও দুগ্ধবর্তী প্রাণীগুলোকে দুধ দানের কাজে ব্যবহার করা হোক। মুজাহিদ বাহিনী পশু-প্রাণী ধরা শুরু করলে বসতিওয়ালারা মুসলমানদের উপর আক্রমণ করে। গাসসানীদের ঘোড়া ছিল উন্নত, তাদের অস্ত্রও ছিল ভাল কিন্তু এবার তারা মুসলমানদের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। হযরত খালিদ (রা.) চারনভূমি দখল করে নেন। যখন তিনি পাশের বসতিতে যান, সেখানে লড়াই করার মত একজন মানুষও ছিল না। বৃদ্ধ, মহিলা এবং বাচ্চারা ছিল। মুসলমানদের দেখে তারা পালাতে শুরু করে। মহিলারা বাচ্চাদের কোলে নিয়ে আত্মগোপন করে অথবা পালাতে থাকে । হযরত খালিদ (রা.) এর নির্দেশ সবাইকে আনা হয় এবং তাদেরকে বলা হয় যে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। যদি বসতি হতে মুসলমান সৈন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়; তাহলে পুরো বসতি বিরান করে দেয়া হবে। গু গোয়েন্দারা হযরত খালিদ (রা)-কে জানায়, কিছু দূর সামনে একটি কেন্পা আছে সেখানে ঈসায়ী সৈন্য রয়েছে। তাদের সালার হলো রোমীয়। এ তথ্যও তিনি পান যে, সেওয়ার পলায়নপর গাসসানীরা এ কেল্লায় আশ্রয় নিয়েছে। কেন্সাটির নাম ছিল “আরাক' । সূর্য ডুবে গিয়েছিল । সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। সূর্য অস্ত যেতেই কেন্ল্ার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর কে্লার সান্ত্রীরা যারা দেয়ালে চড়ে পাহারা দিচ্ছিল দূর থেকে ঘোড়ার আওয়াজ শুনতে পায়। সান্ত্রীরা “খবরদার! হুঁশিয়ার!” বলে আওয়াজ দিতে শুরু করে । কমান্ডার পাঁচিলের উপরে উঠে নিচের দিকে তাকায় । সে অনেক ঘোড়া দৌড়ে আসতে দেখে । ঘোড়াগুলো কেল্লার প্রধান ফটকে এসে থেমে যায় । তখনও অনেক ঘোড়া ও উট আসছিল । “তোমরা কারা?” দরজার উপরে নির্মিত বুরুয হতে এক কমান্ডার জিজ্ঞাসা করে। “আমরা গাসসানী” বাইরে থেকে এক অশ্বারোহী জবাব দেয়। “মুসলমানদের সেনারা আসছে। আমরা সেওয়াতে তাদের গতিরোধ করতে চেষ্টা গেলে মুসলমানরা আমাদের জ্যান্ত রাখত না। ছদএম.11000103.0017
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।