Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৮ ৭৯ এ ৭ ৭৯৭৯, ৯ সপ নস ৯, ৯ ৯ ০ ৯৯৯, ৯ পপ আআ পি ৯ ৯৯ পপ সস ৮ “তোমরা কি আমার ব্যাপারে আশংকা কর যে, আমি তোমাদের কতল করব?” হযরত খালিদ (রা.) জিজ্ঞাসা করেন। তাদের কেউ কোনো জবাব দেয় না। “না” হযরত খালিদ (রা.) নিজেই নিজের প্রশ্নের উত্তরে বলেন। “তোমাদের হত্যা করা হবে না। ইতোমধ্যে তোমাদের আরও অনেক ভাই আমাদের হাতে বন্দী হয়েছে। কাউকেই কতল করা হবে না। কতল তাকেই কেবল করা হবে যে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে । ... তোমরা কি গাসসানী বাহিনীর লোক? “না” এক কয়েদী জবাবে বলে । “আমরা এ বসতির লোক।” “তোমরা আমার নাম কীভাবে জানলে?” হযরত খালিদ (রো.) জিজ্ঞাসা করেন। “ইবনে ওলীদ!” মধ্যবয়সী এক লোক বলে । “আপনার নাম গাসসানের প্রতিটি শিশু পর্যন্ত জানে । গাসসানী সৈন্যরা আপনার সম্পর্কে অবগত। পারস্য বাহিনীকে পরাজিতকারী সেনাপতি সাধারণ মানের মানুষ হতে পারে না। কিন্তু ইবনে ওলীদ! এবার আপনার মোকাবেলা হবে গাসসান গোত্রের সঙ্গে।” হযরত খালিদ (রা.) লোকটির সঙ্গে বাহাস করতে চান না। তিনি এ কয়েদীসহ সকল যুদ্ধবন্দীদের সঙ্গে বন্ধুতৃপূর্ণ আলোচনা অব্যাহত রাখেন এবং তাদের থেকে কিছু তথ্য জেনে নেন। এঁতিহাসিক ওকীদী লিখেছেন, হযরত খালিদ (রা.) ভাবতেও পারেন না যে, গাসসানী এবং রোমীয়রা শুধু তার সম্পর্কেই অবগত নয়; বরং নামের পাশাপাশি তার সংশ্লিষ্ট কিছু ঘটনা ও কথাও তাদের পর্যন্ত পৌঁছে গেছে । অনেকেই তাকে “অসাধারণ ব্যক্তিত্ব” মনে করে। হযরত খালিদ (রা.) সন্মুখপানে অগ্রসর হতে থাকেন। গাসসানী গোত্রের লোক আরও দু'এক স্থানে মুসলমানদের উপর আক্রমণ চালায় । একটি হামলা ছিল গেরিলা ধরনের । কঠিন আক্রমণ ছিল। যেহেতু মুসলমানরা প্রস্তুত এবং সতর্ক ছিল তাই তাদের ক্ষয়-ক্ষতি বেশি হয় না। এবার হামলাকারীদের রক্তপাতের ঘটনা বেশি ঘটে । যুদ্ধবন্দীদের থেকে হযরত খালিদ (রা.) জানতে পারেন যে, তাদের উপর এভাবে হামলার মূল উদ্দেশ্য কী? তিনি চিন্তা করে দেখলেন, এভাবে যদি লড়াই চলতে থাকে, তাহলে মুজাহিদ বাহিনীর খানা-পিনার কোনো ব্যবস্থা হবে না। এতে মারাত্মক সংকট সৃষ্টি হবে। মুজাহিদ বাহিনী জোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে 'সেওয়ার' নিকটবর্তী এক এলাকায় পৌঁছলে সৈথানে বিস্তৃত একটি সবুজ-শ্যামল এলাকা দেখেন। ং্য অগণিত ভেড়া, বকরী এবং চতুষ্পদ জন্তু চরছিল। এর অদূরেই ছিল ছদএ.11000109.0010

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।