Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

২ পি পি শি সপ পপ টস ৯ বি আআ আআ ৯ ৯ ৯ নি অপ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৭ ক “তোমরা যে দিকেই যাও না কেন তোমাদের উপরে আক্রমণ হবে” এক বন্দী বলে। “তোমাদের কে বলেছে যে, আমরা তোমাদের শক্র?” হযরত খালিদ (রা.) জিজ্ঞাসা করেন। “দুশমন না হলে এখানে এসেছ কেন?” এক কয়েদী জবাবে বলে। এ কয়েদীরা এসব তথ্য দেয় না যে, তাদের সৈন্য কতজন এবং কোথায় কোথায় তারা অবস্থান করছে। তাদের থেকে এটা জানা যায় যে, সীমান্তবর্তী সমস্ত বসতিতে তাদের বাদশার এই নির্দেশ পৌঁছেছে যে, মুসলমানদের উপর হামলা করতে থাকবে, যাতে মুসলমানরা গাসসানী বাহিনীর সামনে এলেও তখন তারা ক্রান্ত-শ্রান্ত ও দুর্বল থাকে। “এখান থেকে তোমাদের একদানা খাদ্যও মিলবে না” এক কয়েদী বলে- “পানের জন্য এক ফৌটা পানিও পাবে না।” “তোমাদের উট এবং ঘোড়াও আমরা .না খাইয়ে মারব” আরেক কয়েদী বলে। “তোমাদের পশু-প্রাণী আমাদের জমিন থেকে একটি পাতাও খেতে পারবে না।” “মৃত্যু কি তোমাদের এখানে নিয়ে এসেছে?” আরেক কয়েদী বলে। “যুদ্ধ করতে এলে খালিদ বিন ওলীদকে সঙ্গে নিয়ে আসতে” আরেক কয়েদী বলে। “সে এলে তোমরা কী করতে?” হযরত খালিদ (রা.) জিজ্ঞাসা করেন। “শুনেছি তার সামনে কোনো দুশমন সোজা দীড়িয়ে থাকতে পারে না” কয়েদী জবাবে বলে। “শুনেছি সে বড়ই জালেম মানুষ | কয়েদীদের নিজ হাতে কতল করে।” “যদি সে এত বড় জালেম হত তাহলে তোমরা এখন নিজ পায়ের উপর দীড়িয়ে থাকতে না” হযরত খালিদ (রা.) বলেন। “তোমাদের মাথা তোমাদের কাধের উপর থাকত না।” “সে কোথায়?” কয়েদী জানতে চায় । “তোমাদের সামনে দীড়ানো” হযরত খালিদ (রা.) মুচকি হেসে বলেন। “আমি তোমাদের বীরত্ে প্রশংসা করছি। যে ধরনের হামলা তোমরা করেছ তা কেবল বাহাদুররাই পারে।” সকল যুদ্ধবন্দী চুপ হয়ে যায় এবং তারা বিশ্ময়ভরা দৃষ্টিতে হযরত খালিদ (রা.) কে দেখছিল। ছদএম.11000103.0017

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।