শরীক হয়। প্রত্যেকেই এই চেষ্টা করবে, মুসলমানরা যেন এখান থেকে এক দানা খাদ্যও না নিতে পারে । এক ফৌটা পানিও সংগ্রহ করতে না পারে । তাদের উট-ঘোড়া যেন এঁ ঘাসের একটি পাতাও না খেতে পারে, যা তোমাদের জমিন উৎপন্ন করেছে।” হযরত খালিদ (রা.)-এর পরবর্তী মঞ্জিল ছিল “সেওয়া”। এই স্থান সম্পর্কে তাদের জানানো হয়েছিল যে, এলাকাটি সবুজাভ এবং শ্যামলিমাপূর্ণ। বাহিনী লোকালয়ের প্রথম বসতির কাছে এলে কম বেশি চল্লিশ অশ্বারোহী মুসলমানদের অগ্রভাগের উপর এমনভাবে হামলা করে যে, আক্রমণকারীদের ঘোড়া হঠাৎ টিলার পশ্চাৎদিক দিয়ে বের হয়, দ্রুত দৌড়ে আসে এবং মুজাহিদদের দেহপানে বর্শা ছুঁড়ে মারে । মুজাহিদরাও বীরযোদ্ধা ছিলেন এবং তাদের মত গেরিলা আক্রমণে পারঙ্গম ছিলেন । এই জন্য তাদের বড় ধরনের ক্ষয়-ক্ষতির শিকার হতে হয়নি । কিছু মুজাহিদ আহত হয় এবং তারা আক্রমণকারীদের মধ্যে হতে তিন-চারজনকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিতে সক্ষম হন। এরা ছিল গাসসানী বাহিনী, যারা প্রথম দর্শনেই মুসলমানদের এই বার্তা দিয়ে যায় যে, তারা লড়াই করতে জানে এবং তাদের মাঝে লড়াই করা এবং মৃত্যুবরণ করার প্রেরণাও আছে। হামলাকারীরা আক্রমণ করে দ্রুত সটকে পড়ে এবং এদিক সেদিক হারিয়ে যায়। কিছু দূরে গিয়ে তারা আবার ফিরে আসে। এবার মুসলমানরা পূর্ণভাবে প্রস্তুত ছিল। গাসসানীরা আবার আক্রমণ চালায়। তারা বর্শা ও তলোয়ারে সুসজ্জিত ছিল । মুসলমানরা তাদেরকে ঘেরাওয়ের মধ্যে আনতে চেষ্টা করে কিন্তু তারা বীরবিক্রমে লড়ে বেরিয়ে যায় । তাদের মাঝে জমে লড়াই করার মত মনোভাবই ছিল না। মুসলমানদের পশ্চাৎ বাহিনীর উপরও গাসসানীরা আক্রমণ করে। এ আক্রমণের ধরনও ছিল গেরিলা প্রকৃতির । ঘোড়া হঠাৎ করে দৌড়ে আসত এবং দৌড়ের মাঝে আক্রমণ করে বেরিয়ে যেত। হযরত খালিদ (রা.) সৈন্যদের মধ্যসারিতে ছিলেন। সামনের ও পিছনের সৈন্যদের উপর আক্রমণের খবর জানতে পেরে তিনি পুরো বাহিনীর বিন্যাস নতুনভাবে করেন। কিন্তু সৈন্যদের বেশি দূর ছড়িয়ে দেয়া তার পক্ষে সম্ভব হয় না। কেননা অঞ্চলটি সুগম ছিল না। কিছুক্ষণ পর হযরত খালিদ (রা.)-এর সামনে কয়েকজন গাসসানী যুদ্ধবন্দীকে আনা হয়। তাদেরকে মুজাহিদরা ঘোড়ার পিঠ থেকে ভূপতিত করেছিল। তাদের থেকে যখন যুদ্ধবিষয়ক তথ্য লাভ করা হয়, তখন তারা অত্যন্ত দুঃসাহসিকতার সঙ্গে কথা বলে। ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।