Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস সপ শি সি সপ বি এপ বস আন ৯ ক নস পপ নব ৯ পি পপ আপ ৯ ৯৯৭৯, ৯ শপ শপ ৯ ৯ ৭৯ সত “ওলীদের পুত্র! এই দেখুন!” এক লোক উন্ুসিত কণ্ঠে বলছিল এবং দৌড়ে আসছিল “এই দেখুন, ওলীদের পুত্র! আল্লাহ তা'আলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি এখন দেখতে পারি। আপনাকে আমি দেখছি” “নিঃসন্দেহে আল্লাহ তা“আলা ঈমানদারদের উপর রহম-করম করেন” একটি কণ্ঠ বড় আওয়াজে বলে। “আল্লাহ তাআলা দয়ালু এবং দয়াবান” আরেকটি কণ্ঠ নারাধ্বনি দেয়। আগত লোকটি ছিল রাফে বিন উমাইরা, যিনি ভয়ঙ্কর মরুভূমিতে পথ চলতে মুজাহিদ বাহিনীর পথপ্রদর্শন করেছিলেন। তিনি চোখ উঠা রোগে আক্রান্ত ছিলেন। বালুর চমক এবং সূর্যতাপের প্রথরতায় তার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল । কিন্তু দেহে ঝর্ণার পানি এবং চোখে পানির ঝাপটা পড়লে রাফে-এর দৃষ্টিশক্তি ফিরে আসে । তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসায় হযরত খালিদ (রা.) খুব খুশি হন। এর একটি বড় কারণ এই ছিল যে, তার বাহিনীর পথপ্রদর্শক এবং রণাঙ্গনের বীর যোদ্ধা চিরদিনের জন্য অন্ধ হয়েছিল । দ্বিতীয় আরেকটি কারণ এই ছিল যে, রাফে বিন উমাইরা হযরত খালিদ (রা)-এর জামাতা ছিলেন। শু মুজাহিদ বাহিনী ভয়ঙ্কর পাচ দিনের সফর শেষে ঝর্ণার পানি পেয়ে ও পান করে যখন নিজেদের বিধ্বস্ত অবস্থা কাটিয়ে ওঠে, তখন তারা আবার সম্মুখ পানে পরবর্তী মঞ্জিলের উদ্দেশে যাত্রা শুরু করে দেয়। সামনের সফর সহজ ও আরামদায়ক ছিল। কিন্তু এ দুশমনের উপর বিজয় অর্জন করা কঠিন ছিল, যাদের সঙ্গে লড়াই করতে তারা চলছিল । এবারের দুশমন ছিল অত্যন্ত শক্তিশালী । সেখানে কেন্লাও ছিল । যুদ্ধস্থানটি ছিল তাদের রাজত্বের অধীন । মুসলমানরা ছিল খোলা ময়দানে এবং নিজেদের বাড়ী-ঘর থেকে অনেক অনেক মাইল দূরে । নিজেদের আহার ও পশুদের আহারের ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হত। এটা ছিল তাদের জন্য গুরুততুপূর্ণ বিষয় । হযরত খালিদ (রো.) যখন স্বীয় বাহিনী নিয়ে সিরিয়ার সীমান্ত এলাকার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন গাসসানী বাদশা জাবালা বিন আইহাম তার মন্ত্রীবর্গ ও সেনাপতিদের নির্দেশ দিয়ে রেখেছিলেন যে, মুসলিম বাহিনী সীমান্তে এসে গেছে, তাদেরকে ওখানেই শেষ করে দিতে হবে। ইতোমধ্যে খালিদ বিন সাঈদকে রোমীয় সৈন্যরা পরাজিত করে ফেলেছিল এবং মদীনার ২৮ হাজার মুজাহিদ বাহিনী চার দলে বিভক্ত হয়ে সিরিয়ার সীমান্ত এলাকায় পৌঁছেছিল। ছএদএ.11000103.0010

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।