Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস ৯ এ এ ৯ ৯ আআ ০ পপ পপ ৯ পপ পপ পি পপ পপ ৭৯ লি ৯৭৯৭৯ ৯ পপ সন পপ সস শন পপ ৭ ৭৮৭৯৮ ৯০ নাম নয়; বরং তারা একটি জাতি এবং তাদের পরাজিত করা যায় না। ফলে রোমীয়রা গাসসানীদের স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃতি দেয় এবং সিরিয়ার কিছু এলাকা দিয়ে তাদেরকে এভাবে স্বায়ত্শাসন দেয় যে, তাদের নিজেদের বাদশা থাকবে আর সে একটি পর্যায় পর্যন্ত রোম সম্রাটের অধীন হবে। এটা অনেকদিন পূর্বের ঘটনা । যুগ-পরিক্রমার সাথে সাথে গাসসানী গোত্র এমন পন্থা অবলম্বন করে যে, তাদের শাহী খান্দানকে রোমের শাহী খান্দান মনে করা হতে থাকে । বর্তমানের জনি এবং দক্ষিণ সিরিয়ায় গাসসানীদের রাজত্ব ছিল। তারাও রোমীয়দের মত সাম্রাজ্যের অধিকারী ছিল। তাদের সৈন্য সুসংগঠিত ও শক্তিধর ছিল। যুদ্ধান্ত্রের দিক দিয়েও তারা ছিল উন্নত । তাদের রাজধানী ছিল বসরা । মুসলমানরা রোমীয় এবং গাসসানীদেরকে যুদ্ধে আহ্বান জানিয়ে মারাত্মক বিপদের ঝুঁকি নিয়েছিল। সাধারণ সমরনীতি এই যে, আক্রমণকারী বাহিনীর সংখ্যা সে দেশের সৈন্যদের চেয়ে তিনগুণ না হলেও অবশ্যই দ্বিগুণ হতে হবে। কেননা যে বাহিনীর উপর হামলা করা হয় তারা কেল্লার অভ্যন্তরে থাকে । তারা তাজাদমও হয়। এর বিপরীতে আক্রমণ করতে আসা বাহিনী দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসে । ফলে তারা তাজাদম থাকে না। যে বাহিনীর উপর হামলা করা হয় তারা স্বদেশে থাকে, যেখানে তাদের রসদ ও মদদের ব্যবস্থা থাকে । পক্ষান্তরে আক্রমণ করতে আসা বাহিনী এসব সুযোগ থেকে বঞ্চিত থাকে । স্বদেশের এক একটি বাচ্চাও হামলাকারীদের দুশমন হয়ে থাকে । মুসলমানরা যখন সিরিয়া আক্রমণ করতে যায় তখন তাদের সৈন্য ছিল সর্বমোট ৩৭ হাজার । ২৮ হাজার পূর্ব হতেই সেখানে বিদ্যমান ছিল। হযরত খালিদ (রা.) বাকী ৯ হাজার সৈন্য সাথে নিয়ে এসেছিলেন । এই ৯ হাজার সৈন্য তৎক্ষণাৎ যুদ্ধ করার উপযুক্ত ছিল না। এই ৩৭ হাজার সৈন্য যাদের উপর আক্রমণ করতে গিয়েছিল তাদের সৈন্যসংখ্যা ছিল প্রায় দেড় লাখ । সকলেই ছিল তাজাদম এবং সম্পূর্ণ প্রস্তুত। পাচ দিনের ভয়াবহ সফর শেষে যখন মুজাহিদ বাহিনী ঝর্ণা হতে পানি পান করে, আহার করে, তখন তাদের উপর তন্দ্রা আচ্ছন্ন হওয়া কুদরতি বিষয় ছিল। সৈন্যদের আশা ছিল। তাদের কিছু দিন আরাম ও বিশ্রাম করার সুযোগ মিলবে। বিশ্রামের দরকারও ছিল তাদের, কিন্তু গন্তব্যে পৌঁছে তারা তাদের প্রধান হযরত খালিদ (রা.)-কে দেখেন যে, তিনি উটের পরিবর্তে ঘোড়ায় চেপে বসে আছেন। যার মর্মবাণী ছিল এটাই যে, মুহুর্তের জন্য বিশ্রামের সুযোগ হবে না। ছদএ.11000103.0010

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।