Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

পপ সপ পপ ৯ সপ পপ পি শপ শপ পপ পপ পপ ৯ শপ ৯ ৯ শশী সস শপ ৯ ৯৯ ৯ ৯ ৯ সস সকলে খোলা আকাশের নীচে এসে দীড়ায়। মহিলারা ছাদের উপর উঠে যায়। কিছু লোক ঘরের দরজা বন্ধ করে ঘরের অভ্যন্তরে রয়ে যায়। প্রথমে তাদের ধারণা হয়েছিল, মুসলিম বাহিনী হয়ত এখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে রক্তগঙ্গা বইয়ে দেবে । কিন্তু যখন তারা অবাক বিস্বয়ে দেখলো যে, মুসলিম বাহিনী তাদের উপর অন্ত্রধারণ করেনি, করছে না কোনো লুটপাট, জুলুম, হত্যাযজ্ঞ তখন অবশিষ্ট লোকেরাও ঘরের দোর খুলে বাইরে চলে আসে। হযরত খালিদ (রা.) সারা শহরে এই নির্দেশ প্রচার করে দেন যে, কারো ঘরে অগ্নিপূজারীদের কোনো সৈন্য থাকলে তাকে বের করে দাও। অন্যথা কারো ঘর হতে একটি তীরও যদি বের হয় তাহলে তা জ্বালিয়ে ভম্ম করে দেয়া হবে। শহরের সম্মানিত ও নেতৃস্থানীয়দের একটি প্রতিনিধি দল হযরত খালিদ (রা.) এর নিকটে এসে বলে, শহরের কোনো ঘরে সেনাবাহিনীর কোনো লোক নেই। “তাহলে সৈন্যরা কোথায়?” হযরত খালিদ (রো.) জিজ্ঞাসা করেন। “মাদায়েনে চলে গেছে” প্রতিনিধি দলের নেতা বলে। “শাসক আযাদাবাহ কোথায়?” “তিনিও চলে গেছেন” প্রতিনিধি দলপতি হযরত খালিদ (রা.)-কে জানায়। “আমাকে কে আশ্বস্ত করতে পারে যে, ব্যাপারটি মোটেও প্রতারণাপূর্ণ নয়” হযরত খালিদ (রা.) জিজ্ঞাসা করেন। “কে এটা বিশ্বাস করবে যে, শাসক এলাকা ছেড়ে চলে যাবে, সৈন্যরাও থাকবে না অথচ দুশমনদের দেখলেও সাধারণ জনগণ ভয় পাবে না; বরং স্বাভাবিকভাবেই চলাফেরা করবে ।” “আমরা মদীনার সেনাপতিকে এই বিশ্বাস দিতে এসেছি যে, হীরার জনগণ সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক থাকবে । আমরা যেন শান্তির সাথে থাকতে পারি এই অনুরোধ জানাচ্ছি ।” প্রতিনিধি দলের নেতা বলে ধোকা আপনাকে কখনও দেয়া হবে না। প্রতারণার শিকার হয়েছি আমরা । যে জনতাকে রেখে তাদের শাসক ও সৈন্যরা এলাকা ছেড়ে চলে যায় আর জনগণকে শক্রর দয়া-করুণার উপর রেখে যায়, সে জনতা শক্রদের বন্ধু বানাতে চেষ্টা করবে। শক্রদের ধোকা দেয়ার ঝুঁকি নেবে না। আমরা সেসব সৈন্যের সঙ্গ দিতে পারি না। যারা কাজিমায় পরাজিত হয়েছে। উলাইয়িস থেকে পালিয়েছে । আমিনিশিয়ার মত শহর ছেড়ে পলায়ন করেছে। আমাদের শহর এবং জনগণকে ফেলে পালিয়ে গেছে।” ছএএ.11000109.0010

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।