সিরিয়ার সীমান্ত হতে দূরেই শেষ করে দেওয়ার জন্য এত বেশি সৈন্য সমবেত করেছিল, যাদের বিপরীতে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল নিতান্তই অপ্রতুল, অনুলেখের মত। €) ইসলামী বাহিনীর সৈন্যসংখ্যা তো পূর্ব হতেই কম ছিল। হযরত খালিদ (রা.) ৯ হাজার সৈন্যের যে মদদ নিয়ে যান, মরুভূমির অসহনীয় গরম ও শুষ্ক আবহাওয়া প্রতিটি সৈন্যের রক্ত চুষে নিয়েছিল । তাদের দেহে শক্তি বলতে কিছু ছিলনা । শরীর সম্পূর্ণ ভেঙ্গে পড়েছিল। তাদের কিছু সংখ্যক লোক শহীদ হয়ে গিয়েছিল। মরম্ভূমির অগ্নিছোবল কতক সৈন্যকে ক্ষত-বিক্ষত করে ফেলেছিল। আট-দশ দিনের জন্য তারা একেবারে বেকার হয়ে গিয়েছিল । অবশিষ্ট যারা ছিল তাদেরও চাঙ্গা হতে দু'তিন দিনের বিশ্রামের প্রয়োজন ছিল। কিন্তু অবস্থা ছিল এমন যে, বিশ্রামের কোনো সুযোগ ছিলনা । শত্রুরা সতর্ক এবং প্রস্তুত ছিল। এবারের শক্র ছিল অত্যন্ত শক্তিশালী ও দক্ষ । তৎকালীন যুগে সিরিয়া ছিল রোম সাম্রাজ্যের অধীন। রোমের সৈন্য ছিল তত্যুগের অন্যতম পরাশক্তি প্রসিদ্ধি ও দক্ষতায় তারা ছিল বিশ্বখ্যাত । তৎকালে দুটি পরাশক্তি ছিল পারস্য বাহিনী ও রোম বাহিনী । দূর দূরান্ত পর্যন্ত এই দুই সাম্রাজ্যের সৈন্যদের সুখ্যাতি ও নাম-যশ ছিল। সৈন্য সংখ্যা যেমন ছিল প্রচুর, যুদ্ধান্্ও ছিল তাদের বিশ্বসেরা । রোমের সেনাবাহিনী সম্পর্কে এতিহাসিকগণ লিখেছেন, তারা যে রাস্তা দিয়ে চলত সেখানকার বসত-বাড়ী বিরান হয়ে যেতে । পারস্য সমরশক্তিকে মুসলমানরা অত্যন্ত স্বল্প সংখ্যক সৈন্য দ্বারা নিঃশেষ করে দিয়েছিল এবং ইরাকের অনেক ভূখণ্ড দখল করে নিয়েছিল । বর্তমানে মুসলমানরা অপর পরাশক্তিকে যুদ্ধের চ্যালেঞ্জ দিচ্ছিল। রোমীয়রা একা ছিল না। তাদের মিত্র শক্তি গাসসান গোত্র বিরাট শক্তিধর ছিল। একবার রোমীয়রা যখন গাসসান গোত্রের উপর আক্রমণ করতে এসেছিল তখন গাসসান গোত্র একাই তাদের প্রতিহত করেছিল সে যুদ্ধ কয়েকদিন বা মাসে শেষ হয়নি বরং গাসসানীরা এক সুদীর্ঘ কাল যাবৎ সমানে লড়েছিল। রোমীয়রা সিরিয়ার বিস্তৃত এলাকা কজা করে নিলেও গাসসানীরা লড়াই করতে থাকে৷ তারা রোমীয় বাহিনীর সীমান্তবর্তী চৌকিগুলোতে গেরিলা হামলা চালাতে থাকে এবং কখনও রোমের অধিকৃত ভূখণ্ডের অনেক ভেতরে গিয়ে হামলা করত। গাসসানী এবং রোমীয়দের এই যুদ্ধ বংশানুক্রমে চলতে থাকে । পরিশেষে রোমীয়দের একথা মানতে বাধ্য হতে হয় যে, গাসসানী নিছক কোনো কবিলার ছএদএ.11000109.0010
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।