লোকজন আবার যায়। বর্শা এবং তলোয়ার বালুরাশির মধ্যে মেরে মেরে কাজ্ফিত গাছটি খুঁজতে থাকে । এক স্থানে তারা একটি বালুর টিবি দেখে । বালু সরালে তার নীচে মাথা মোড়ানো একটি গাছের দেহাবশেষ আবিফৃত হয়। এটা ছিল কাটা গাছ। “এ গাছটি উপড়ে ফেল” রাফে বলে “এবং এঁ স্থান থেকে মাটি খনন কর।” মাটি কিছুদূর খনন করতেই পানির দেখা মেলে । পানি মাটির অভ্যন্তর হতে বের হয়ে নদীর মত বইতে থাকে । সৈন্যরা এঁ গর্তটি খনন করে বড় বানায় । এক পর্যায়ে তা একটি বড় পুকুরে পরিণত হয়। পানি আবিষ্কৃত হলে মুজাহিদ বাহিনী পানির উপর হামলে পড়ে । ওকিদী লিখেন, এই পানি এত বেশি ছিল যে, সমস্ত সৈন্য তা পান করে এবং উট- ঘোড়া পান করার পরও তা সমানবেগে উঠতে থাকে। মুজাহিদ বাহিনী মশক ভরতে থাকে । তখন তাদের এই খেয়াল হয় যে, না জানি কত সৈন্য পেছনে রয়ে গেছে । পানি পান করে উটও তরুতাজা হয়ে যায় এবং সবার মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে । সাথীদের কথা মনে হতেই কিছু মুজাহিদ উটে চড়ে পেছনের দিকে যায়। এ সময় তাদের চোখে ভয়াবহ দৃশ্য পড়ে । স্থানে স্থানে কোনো না কোনো মুজাহিদ বা কোনো উট কিংবা ঘোড়া বালুর উপরে বেহুশ হয়ে পড়ে উত্তপ্ত বালুতে পুড়ছিল। মুজাহিদরা তাদের মুখে পানি ঢেলে দেয় এবং চেতনা ফিরে এলে তাদেরকে সঙ্গে করে নিয়ে আসে । কিছু মুজাহিদ ইতোমধ্যে শহীদ হয়ে গিয়েছিলেন। জীবিত সাথীরা তাদেরকে সেখানেই দাফন করে দেয়। “ইবনে উমাইরা!” হযরত খালিদ (রা.) রাফে বিন উমাইরাকে আলিঙ্গনাবদ্ধ করে বলেন। “তুমি পুরো বাহিনীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে ।” “আল্লাহ রক্ষা করেছেন ইবনে ওলীদ!” রাফে বলে । “আমি এই ঝর্ণার এখানে মাত্র একবার এসেছিলাম । এটা ছিল ৩০ বছর পূর্বের কথা । আমি অল্প বয়সী বালক ছিলাম । আমার পিতা আমাকে সঙ্গে করে এনেছিলেন। এ ঝর্ণাটিকে বর্তমানে বালুরাশি ঢেকে ফেলেছিল কিন্তু আমার বিশ্বাস ছিল যে, অবশ্যই ঝর্ণাটি এখানে বিদ্যমান । এটা আল্লাহর রহস্য যে, ঝর্ণা বিদ্যমান ছিল।” মুজাহিদদের গন্তব্যস্থল এখনও শেষ হয়নি। এটা ছিল পরীক্ষার একটি অংশ মাত্র । যা তারা উত্তীর্ণ হয়ে এসেছিল। তাদের আসল পরীক্ষা ছিল সামনে। সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় পৌঁছতে এখনও দু”মঞ্জিল বাকী ছিল৷ তবে তা কঠিন ছিল না। আসল সমস্যা এই ছিল যে, রোমীয়রা তাদের মোকাবেলা করে ছএদএম.11000103.0010
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।