Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯ এ ৯, এ আআ শপ সপ পপ শপ পপ ৯ অঅ আস ৯ ৯ ৯ ৯৯ ৯ ৯ এনেছিলেন। মুজাহিদ বাহিনী মানবতার মুক্তির জন্য আল্লাহর এই পয়গাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছানোর জন্য মরু অগ্নির মধ্য দিয়ে চলছিল । আল্লাহ তাদের বড় কঠিন পরীক্ষায় লিপ্ত করেছিলেন এবং তিনিই তাদের জীবিত রেখেছিলেন। সূর্যাস্তের অনেক পূর্বে হযরত খালিদ (রা.) নিজের উট পথপ্রদর্শক রাফে-এর উটের নিকটে নিয়ে যান। “ইবনে উমাইরা!” হযরত খালিদ (রা.) অনেক কষ্টে শব্দগুলো মুখ থেকে বের করেন “এখন কী আমাদের এ ঝর্ণার নিকটে থাকার কথা ছিল না, যার কথা বলেছিলে? সম্ভবত সওয়া এক মঞ্জিল দূরেই হবে।” “আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন ওলীদের পুত্র!” রাফে বিন উমাইরা বলে। “আমি চোখ উঠা রোগে আক্রান্ত ছিলাম । এই মরুভূমি আমার চোখের জ্যোতি নষ্ট করে দিয়েছে। আমি এখন কীভাবে দেখব?” “তুমি অন্ধ হয়ে গিয়েছ?” হযরত খালিদ (রা.) ঘাবড়ানো কণ্ঠে জানতে চান। “যা কিছু দেখার যোগ্যতা তোমার ছিল তা আমাদের কারো ছিল না। আমরা কি তবে পথ হারিয়ে ফেললাম?” এতিহাসিক ওকীদী এবং আল্মামা তবারী (রেহ.) লিখেন, রাফে বিন উমাইরার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল। তবে সে কিছু গাইড লাইন মনে রেখেছিল । উন্লিখিত দুই এঁতিহাসিক রাফে-এর পূর্ণ কথা নিজেদের লেখায় এভাবে তুলে ধরেছেন। “ইবনে ওলীদ!” রাফে বিন উমাইরা বলে। “আপনি লোকদের বলুন, তারা যেন একটি গাছ তালাশ করে, যার সারা গায়ে কাটা থাকবে এবং সেটা বেশি উচু গাছ হবে না। গাছটি দূর থেকে এমনভাবে দেখা যাবে, যেন একজন লোক বসে আছে। গাছটি এ দু'টিলার মাঝে থাকবে”। প্রেরীত লোকজন বেরিয়ে পড়ে । তারা বহু সময় ঘুরে-ফিরে ফিরে এসে এই নিরাশার সংবাদ জানায় যে, টিলাদ্য়ের মাঝে এবং ওদিক ওদিক বহুদূর পর্যন্ত তারা অনেক তালাশ করেছে কিন্তু এমন কোনো গাছ নজরে পড়েনি । “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” রাফে বিন উমাইরা বলে “বুঝে নিন, আমরা সকলেই মরে গেছি।” রাফে কিছুক্ষণ চিন্তা করে এবং পরে টা: মাঝে খোজ করবে ।” ছএদএম.11000103.00107

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।