সস সস সস শপ ৯ ৯ শট পপ সস শী স ৭৯ পপ ৭ পপ ৯ পি পপ সপ পপ শী ৯৯ সস ০ ৯ ৯ ৯ নি সপ ৯ সস ৯ সস ৯ ০৯ মুজাহিদ বাহিনীকে দগ্ধ করছিল। এখানে সবচেয়ে বেশি আশঙ্কা ছিল ভয় পাওয়ার । দেয়াল সদৃশ কতক অগ্নি টিলার মাঝের স্থান এত সংকীর্ণ ছিল যে, উট দু'দিকে ঘষা খেতে খেতে পার হচ্ছিল। এখানে উটের ভীত-সন্ত্রস্ত হওয়ার আশঙ্কা ছিল, কেননা সংকীর্ণ টিলাগুলো পার হতে গিয়ে তাদের শরীরে গরম বালির ছেঁক লাগছিল। তৃতীয় সন্ধ্যায় যাত্রাবিরতি করলে সকল সৈন্যের মুখ খোলা ছিল। তারা পরস্পরে কথাও বলতে পারছিল না। সেদিন যাত্রাবিরতির পর সৈন্যরা পানি পান করলে এই ভয়ঙ্কর সত্য সামনে আসে যে, বাকী সফরের জন্য আর পানি নেই। পানির মজুদ পাঁচ দিনের জন্য যথেষ্ট ছিল। কিন্তু তৃতীয় দিনেই তা শেষ হয়ে যায়। কেননা চলতি পথেও মুজাহিদগণ পানি পান করতেন। চতুর্থ দিন কেয়ামতের চেয়ে কোনো অংশে কম ছিল না। এক ফৌটাও পানি নেই। পিপাসার একটি অবস্থা হয় দেহগত আর আরেকটি প্রভাব হয় মরুভূমির নিজের যা মাথাকে বিগড়ে দেয়। এটা হয় তখন যখন মরীচিকা চোখে ভাসে । পানি এবং খর্জুর বিথীকা দেখা যায়। শহর এবং সামুদ্রিক জলযান চোখে পড়ে এবং মুসাফির তাকে বাস্তব মনে করে। বালুর চমকের প্রতিক্রিয়াও বড় ভয়াবহ ছিল। এক সৈন্য জোরে বলে ওঠে “এ পানি দেখা যায় ... প্রথমে আমি পান করব” । আর সে লোকটি চলমান উট থেকে লাফিয়ে নেমে একদিকে দৌড় দেয়। তার দেখাদেখি তিন-চারজন মুজাহিদও তার পেছনে ছুটে যায় । “তাকে আল্লাহর হাতে ন্যস্ত কর” রাফে বিন উমাইরা দূর থেকে বলেন। “মরুভূমি কুরবানী উসূল করা শুরু করেছে।.... তার পেছনে পড়ো না; সবার পরিণতি এক হবে । আর তা হলো মৃত্যু |” একটু পরে এক মুজাহিদ বেইশ অবস্থায় উট হতে পড়ে যায়। সে মাটিতে পড়ে উঠে দীড়ায় এবং উটের দিকে এগিয়ে আসার পরিবর্তে অন্য দিকে চলে যায়। কেউ তার পদাঙ্ক অনুসরণ করে না। তার পেছনে না যাওয়ার একটি কারণ এটাও ছিল যে, সকলের চোখ ছিল বন্ধ। বালুর চমক এবং সূর্যতাপ তাদের চোখ খুলতে দিচ্ছিল না। চতুর্থ দিন, যে দিন সৈন্যরা পানি ছাড়াই চলছিল । বাস্তব অর্থে তা ছিল জাহান্নামের একটি দিন। মনে হচ্ছিল, সেদিন সূর্য আরও নিচে নেমে এসেছে। প্রথমদিকে মানুষ বালুর চমক ও সূর্যতাপের প্রখরতায় চোখ বন্ধ রাখত, কিন্তু ছএদএম.11000103.0010
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।