Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস, আশ ৯ ৯ ০ ৭৮ পপ পপ ২ ৯৯৭৯৯ ৮৮ প৯ ৯ শ শ স শ পশ প প পতপপ প প শ শ প স স স স দিয়ে যাবে যে রাস্তা দিয়ে ইতোপূর্বে কোনো সৈন্য যায় নি। তার এটা জানানোর উদ্দেশ্য ছিল, যেন সবাই মানসিকভাবে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকে । মে মাস উটের ব্যবস্থা করতে করতে কেটে যায়। ৬৩৪ খ্রিস্টাব্ের জুন মাস মোতাবেক ১৩ হিজরীর রবিউস সানী মাস শুরু হয়। তখন মরুভূমি বারুদের মত জুলছিল। হযরত খালিদ (রা.) রওনা হওয়ার নির্দেশ দেন। তার সঙ্গে মুজাহিদীন ছিল ৯ হাজার । যারা আত্মহত্যার সমতুল্য সফরে রওনা হয়েছিল । করাকর পর্যস্ত সফর স্বাভাবিকভাবেই চলে । করাকর থেকে সেই সফর শুরু হয়, মুসলিম এঁতিহাসিক এবং ইউরোপীয় এঁতিহাসিকগণ যাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও ভয়াবহ সফর বলে আখ্যায়িত করেছেন। মুসান্না বিন হারেসা করাকর পর্যন্ত হযরত খালিদ (রা.)-এর সঙ্গে যান। হীরায় তার ফিরে আসার প্রয়োজন ছিল। করাকর থেকে যত পরিমাণ পানি সঙ্গে নেয়া সন্ভব ছিল মশকে করে তা নেয়া হয়। কলস ভরেও পানি নেয়া হয়েছিল। পরের দিন যখন সৈন্য যাত্রা করা শুরু করে তখন মুসান্না বিন হারেসা হযরত খালিদ (রা.) এবং তার সকল সালারদের সঙ্গে কোলাকুলি করেন। ইয়াকুবী এবং ইবনে ইউসুফ লিখেছেন, বিদায়ের এই সময়ে এসে মুসান্না বিন হারেসার মধ্যে কঠিন ভাবাবেগ সৃষ্টি হয়। তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছিল। তার বিশ্বাস হচ্ছিল না, যে পথে তারা সফর করছে তাতে হযরত খালিদ (রা.) ও ৯ হাজার মুজাহিদকে ছিতীয়বার কখনো জীবন্ত দেখবেন। হযরত খালিদ (রা.) উটে চড়তে থাকলে রাফে বিন উমাইরা দৌড়ে আসেন “এখনও ভাবুন । রাস্তা বদলান। এতগুলো প্রাণ নিয়ে খেলবেন না।” “ইবনে উমাইরা।” হযরত খালিদ (রা.) রাগত স্বরে বলেন- “আল্লাহ তোমাকে ধ্বংস করুন! আমাকে আল্লাহর রাস্তা হতে বাধা দিওনা অথবা আমাকে সেই রাস্তার সন্ধান দাও, যা আমাকে মদীনার সৈন্যদের পর্যন্ত নিয়ে যাবে । এমন সংক্ষিপ্ত পথের কথা যদি না জান, তাহলে আমার সামনে থেকে সরে যাও এবং আমি যা বলি তা মান্য কর।” রাফে হযরত খালিদ (রা.)-এর সামনে হতে সরে যান। তিনি উটের পিঠে চড়ে বসেন এবং সৈন্যদের পথচলা শুরু হয়। সর্বাগ্রে ছিল রাফে -এর উট। কেননা পথ প্রদর্শনের দায়িত্ব ছিল তার। ছএএম.11000103.0017

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।