Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস শত পি পপ ৯ পপ সস পপ শপ ৯ পপ ৯ শপ শী সপ আস ৯ পপ সস শত সপ সপ পপ পপ সন সত সপ সস সস “আমি এক লোকের কথা জানি” আরেক সালার বলেন “তার নাম রাফে বিন উমাইরা | ... তিনি আমাদের গোত্রের মস্ত বড় যোদ্ধা । আমি তাকে দেখেছি যে, আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছেন যে, তিনি মাটির নিচের ভেদও বলে দিতে পারেন । তিনি এই মরুভূমি সম্পর্কে সম্যক অবহিত ।” হযরত খালিদ (রা.)-এর নির্দেশে রাফে বিন উমাইরাকে ডেকে পাঠানো হয়। তিনি উপস্থিত হলে গন্তব্যস্থল জানিয়ে জানতে চাওয়া হয় যে, সেখানে পৌঁছার সংক্ষিপ্ত কোনো পথ আছে কিনা। “জমিন থেকে থাকলে রাস্তাও আছে” রাফে বলেন “এটা পথিকের হিম্মতের উপর নির্ভর যে, সে সকল রাস্তায় চলতে সক্ষম কিনা । আপনারা যে কোনও পথে গন্তব্যে যেতে পারেন কিন্তু কতক রাস্তা এমন থাকে যে পথে সাপও চলতে চায় না। আমি একটি রাস্তার সন্ধান দিতে পারি। কিন্তু এটা বলতে পারি না যে, সে পথ পাড়ি দিলে কতজন সৈন্য জীবিত থেকে গন্তব্যে পৌঁছবে । আমি এটাও জানি যে, সে পথে ঘোড়াও চলতে পারে না। সে পথ এত মরু বিয়াবানের যে, ঘোড়া তৃষ্ণা সহ্য করতে পারে না এবং ঘোড়ার পানের জন্য সাথে করে পানিও নেয়া যায় না।” হযরত খালিদ (রা.) স্বরচিত পথের নক্সা রাফে-এর সামনে তুলে ধরেন এবং জিজ্ঞাসা করেন, কোন্‌ বাস্তার কথা তুমি বলছ? “এ স্থানটির নাম করাকর” রাফে বিন উমাইরা নক্সার একস্থানে আঙ্গুল রেখে বলেন “এখানে একটি খর্জুর বিথীকা আছে, যা এত সবৃজাভ ও মনোহরী, যে কোনো পথিক তার প্রেমে পড়ে যায়। এখানে থেকে একটি পথ বেরিয়ে “সেওয়ায়' গিয়ে মিলিত হয়েছে। সেওয়ায় পানির মজুদ এত বেশি যে, সমগ্র বাহিনী এবং বাহিনীর প্রাণীরাও তৃপ্ত হয়ে পান করতে পারে। কিন্তু এই পানি সে-ই পান করবে যে ব্যক্তি সেওয়া পর্যন্ত জীবিত থাকবে । উপরে সূর্যের প্রথরতা দেখুন। এমন অবস্থায় দিনে কতটুকু চলতে পারবেন? কতদূর চলা সম্ভব এটা আমি জানি না। এ পথে চলতে এত উটের প্রয়োজন যে, প্রত্যেক সৈন্য উটের পিটে চড়ে যাবে । ... ইবনে ওলীদ! আপনি মরুভূমির পুত্র জানি, কিন্তু এই মরন্ভূমি পাড়ি দিতে পারবেন না।” রাফে বিন উমাইরা যে পথের সন্ধান দেন এতিহাসিকদের মতে তা ১২০ মাইলের ছিল। এই ১২০ মাইল পাড়ি দিলে অন্য রাস্তার তুলনায় গন্তব্য কয়েকদিন পূর্বে পৌঁছা সম্ভব ছিল । হযরত খালিদ (রা.) এমন অধিনায়ক ছিলেন, যিনি সঙ্কটে পা দিয়ে তার গভীরতা মাপতেন। তার মাথায় বর্তমানে শুধু এই ছএদএ.11000109.0017

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।