৮ ৭৯ ৯ ৯ ৮ ৯ ৮ ৯ পপ ৯ ৯ পপ ৯ আন ৯ ৯ সস সপ ৯ ৯ পপ ৯ সপ পপ সি পপ সস সত পি সস সপ শিস পপ সস শপ সি সস ৭৯ যাররাহ (রা.)। রোমীয়দের বিপুল সৈন্য সমবেত হওয়ায় প্রথম বারের মত মুসলমানদের চার বাহিনীকেও একত্রিত হওয়ার প্রয়োজন দেখা দেয়। হযরত আবু উবায়দা (রা.) সমগ্র বাহিনী সমবেত করে পুরো বাহিনীর নেতৃত্ব নিজের হাতে তুলে নেন। কিন্তু তিনি সবাইকে পূর্ণাঙ্গভাবে একস্থানে সমবেত হতে দেন না। এর পাশাপাশি তিনি এক দ্রুতগামী দূতের হাতে একটি পত্র দিয়ে আমীরুল মু'মিনীনের উদ্দেশে পাঠিয়ে দেন। পত্রে তিনি বর্তমান অবস্থার পূর্ণ বিবরণ তুলে ধরেন এবং বিশেষ করে জানান যে, রোমীয়দের এবারের সৈন্যসংখ্যা এক লাখেরও বেশি। এই ছিল এ পটভূমি যার প্রেক্ষিতে আমীরুল মু"মিনীন হযরত আবু বকর (রা.) হযরত খালিদ (রো.)-কে নির্দেশ পাঠান যে, তিনি যেন জলদি সিরিয়ার সীমান্তবর্তী এ স্থানে গিয়ে পৌঁছান, যেখানে মদীনার বাহিনী শিবির স্থাপন করে আছে। এ নির্দেশনায় এর কারণ হিসেবে লেখা ছিল, “সেখানকার মুজাহিদ বাহিনী বিপর্যয়ের মুখে পড়েছে।” আমীরুল মু"মিনীনের এ বার্তা হযরত খালিদ রো.)-কে উদ্িগ্ন করে তুলেছিল । পূর্বেই বলা হয়েছে যে, আমীরুল মু*মিনীনের নির্দেশ অনুযায়ী তিনি স্বীয় বাহিনীকে দু'ভাগে ভাগ করেন। একাংশের নেতৃত্্ মুসান্না বিন হারেসার কাধে অর্পণ করেন। বাকী অর্ধেক সৈন্য নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশে দ্রুত রওনা হয়ে যান। তিনি যখন উদ্দিষ্ট স্থানের দূরত্ব অনুমান করেন তখন তা এত বেশি ছিল যে, সেখানে পৌঁছতে দীর্ঘ দিনের প্রয়োজন । তিনি আশংকা করেন, পথেই যদি এতদিন কেটে যায় তাহলে জানা নেই যে, এরই মধ্যে সেখানে কিছু ঘটে যায় কিনা। হযরত খালিদ (রা.) এটাও ভাল করে জানতেন যে, পারসিকদের তুলনায় রোমীয়রা অধিক শক্তিধর এবং যুদ্ধে ভাল। তিনি সব রাস্তা সম্পর্কে ওয়াকিফহাল ছিলেন। সোজা এবং সহজ রাস্তাটি অত্যন্ত সুদীর্ঘ ছিল। হযরত খালিদ (রা.) সালারদের ডেকে পাঠান এবং তাদের কাছে জিজ্ঞাসা করেন যে, লক্ষ্যস্থলে দ্রুত পৌঁছার জন্য কোনো রাস্তা তাদের জানা আছে কিনা । সালারদের কারো সংক্ষিপ্ত পথ সম্পর্কে জানা ছিল না। “কোনো রাস্তা ছোট হলেও তা সফরের যোগ্য হবে না” এক সালার বলেন। “যদি কোনো এমন রাস্তার তথ্য পাওয়া যায়, যেখান দিয়ে এক-দু'জন চলতে পারে, তাহলে তাতে এটা সম্ভব হয় না যে, সে রাস্তা দিয়ে একটি বাহিনী চলবে ।” ছদএ.11000109.0017
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।